Main Menu

ইলিয়াস আলীর সন্ধান কামনায় বিশ্বনাথে দোয়া মাহফিল

বিশ্বনাথ প্রতিনিধি : সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নিখোঁজ এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় বিশ্বনাথে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলা সদরের নতুন বাজারস্থ দলীয় কার্যালয়ে এই আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক বশির আহমদের সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রদলের (একাংশ) সদস্য সচিব আজাদুর রহমান আজাদের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জেলা বিএনপি নেতা আহমেদ নুর উদ্দিন। বক্তব্য রাখেন বিএনপি নেতা মোনায়েম খান, হাজী আব্দুল গণি, আলতাব আলী, আব্দুন নুর, রুহুল আমিন, মারুফ মিয়া, মানিক মিয়া, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সুরমান খান, মুসলিম আলী, সোহাগ আহমদ চন্দন, ছাত্রদলের সাবেক আহবায়ক শামছুল ইসলাম, সেচ্ছাসেবক দলের আহবায়ক কাওছার খান, যুগ্ম আহবায়ক কয়েছ মিয়া, জোয়াদ আলী, মানিক মিয়া, ফয়ছল আহমদ, আরশ আলী, যুবদল নেতা শাহজাহান, আক্তার হোসেন রিপন, ছাত্রদলের আহবায়ক শাহ আমির উদ্দিন, যুগ্ম আহবায়ক শাহজাহান, আমির আলী, নাজিম উদ্দিন, এনামুল হক, আব্দুল মুমিন, তাজেক, হামিদ শিকদার, শিমুল, আব্দুল কাইয়ূম, আরশ আলী, ওয়াসিম, দুলাল, ইসলাম, জসিম, রাজ উদ্দিন, আলম খান, জুবেল, শাহ টিপু, জুনেদ প্রমুখ। দোয়া পরিচালনা করেন হাফিজ সজিব হক।
সভায় বক্তারা বলেন, দেশে একনায়কতন্ত্র কায়েমের লক্ষ্যে জাতীয়তাবাদী দেশ প্রেমিক নেতাকর্মীকে সরকার গুম, খুন ও নির্যাতন করে যাচ্ছে। তারন্যের অহংকার তারেক রহমানকে আজ নির্বাসি জীবন যাপন করতে হচ্ছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের উপর মিথ্যা মামলা দিয়ে তাদেরকে হয়রানী করা হচ্ছে। ইলিয়াস আলীর মতো জনপ্রিয় নেতাকে গুম করা এটা রাজনীতির জন্য কলংকজনক। আগামী দিনের রাজনীতি সুন্দর ও পরিচ্ছন্ন করতে ইলিয়াস আলীকে মুক্তি দেওয়া প্রয়োজন। তাই মানবিক বিবেচনায় ইলিয়াস আলীকে মুক্তি দেওয়ার দাবি জানান বক্তারা। পাশাপাশি বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

Share





Related News

Comments are Closed