Main Menu

সিলেটে ভ্যাট রেজিস্ট্রেশন মেলা উদ্বোধন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে অনলাইনে ভ্যাট রেজিস্ট্রেশন মেলার উদ্বোধন করা হয়েছে। কাস্টমস্ এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেট এর আয়োজনে বুধবার সকালে নগরীর মেন্দিবাগে এ মেলার উদ্বোধন করেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস।
কাস্টমস্ এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেট কমিশনার মোঃ শফিকুল ইসলাম জানান, ৩০ জুনের মধ্যে অনলাইনে ভ্যাট রেজিষ্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসাবে ভ্যাট রেজিস্ট্রেশন মেলার আয়োজন করা হয়েছে।
এছাড়া, ভ্রাম্যমাণ ভ্যাট তথ্য কেন্দ্রের কার্যক্রমও বুধবার থেকে শুরু হয়েছে। এটি সিলেট বিভাগের সবকটি জেলায় চলবে। তাছাড়া, আগামী ২৩ মে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এ বিষয়ে এক সেমিনারের আয়োজন করা হয়েছে বলেও জানান তিনি।
বিশেষ অতিথি ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার নাজমানারা খানুম, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, সিলেট মেট্রোপলিটন চেম্বারের সিনিয়র সহ-সভাপতি হাসিন আহমদ, উইমেন্স চেম্বারের সভানেত্রী স্বর্ণলতা রায় চৌধুরী এবং সিলেটের কর কমিশনার সৈয়দ মো: আবু দাউদ।

Share





Related News

Comments are Closed