সিলেটে ৪দিনেও উদ্ধার হয়নি স্কুলছাত্রী সুভি, গ্রেফতার ২
বিশেষ প্রতিনিধি: সিলেটের শাহপরাণ থানার বটেশ্বর এলাকা থেকে এক স্কুলছাত্রী অপহৃত হয়েছে। ঘটনার চারদিনেও পুলিশ অপহৃতাকে উদ্ধার ও ঘটনার সাথে জড়িত মূল হোতাকে গ্রেফতার করতে পারেনি । তবে পুলিশ অপহরনকারীর দুই সহযোগীকে গ্রেফতার করেছে। গত ১৩মে সিলেট শাহপরাণ থানাধীন গইলাপাড়ায় এ ঘটনা ঘটে।
অপহৃতা সুভি বেগম (১৬) ওই গ্রামের মানিক মিয়ার মেয়ে ও এলাকার জহিরিয়া এমইউ হাইস্কুলের দশম শ্রেণীর ছাত্রী।
গ্রেফতারকৃতরা হচ্ছে শাহপরাণ থানার তালেপাড়ার আব্দুল মালিক ও মনজু আহমদ। বুধবার ভোররাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
জানা গেছে, শাহপরাণ থানার বটেশ্বর এলাকাধীন গলিয়াপাড়া গ্রামের আফরোজ আলী (৪৭) দীর্ঘদিন যুক্তরাজ্যে অবস্থান করছিল। মাদক পাচার আইনের মামলায় সাজা ভোগ করে যুক্তরাজ্য সরকার কর্তৃক বিতাড়িত হয়ে তিনমাস পূর্বে সে দেশে ফিরে আসে। দেশে ফিরে আফরোজের কু-নজর পড়ে সম্পর্কে ভাতিজি স্কুলছাত্রী সুভি বেগমের (১৬) উপর। সুভিকে নানা প্রলোভন ও ভয়ভীতি দেখাতে থাকে আফরোজ। গত ১৩মে গভীর রাতে আফরোজ তার সহযোগীসহ সুভিকে অপহরণ করে অজানার উদ্দেশ্যে পাড়ি জমায়। অনেক চেষ্টা করেও সুভিকে উদ্ধার করতে না পেরে পিতা মানিক মিয়া শাহপরাণ থানায় লম্পট আফরোজ ও তার সহযোগীসহ ৪জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা{নং-০৮(৫)১৭} করেন। পুলিশ বুধবার ভোররাতে অভিযান চালিয়ে আফরোজের সহযোগী অপহরক আব্দুল মালিক ও মনজু আহমদকে গ্রেফতার করে। কিন্তু স্কুলছাত্রী সুভিকে উদ্ধার ও ঘটনার মূল হোতা আফরোজকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা শাহপরাণ থানার এসআই প্রদীপ জানান, স্কুলছাত্রী সুভি আইনত নাবালিকা । তাকে উদ্ধার ও অপহরক আফরোজকে গ্রেফতারে সিলেটসহ দেশের বিভিন্নস্থানে পুলিশের তলাশী অভিযান অব্যাহত রয়েছে। ঘটনার পর থেকে অপহরক আফরোজের মোবাইল ফোন বন্ধ রয়েছে।
Related News
গোলাপগঞ্জে কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় প্রধানRead More
সিলেটে সিএনজিতে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, চালক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সিএনজি চালিত অটোরিকশায় তুলে এক নারীকে গণধর্ষণের ঘটনায় চালককে গ্রেফতার করেছেRead More



Comments are Closed