Main Menu

জাফলংয়ে অবৈধ পাথর উত্তোলনের গর্ত ভরাটের নির্দেশ

গোয়াইনঘাট সংবাদদাতা : সিলেটের জাফলংয়ে পান সুপারী বাগান ধ্বংস করে চলছে অবৈধ পন্থায় পাথর উত্তোলনের মহোৎসব। এই ধ্বংস যজ্ঞের হাত থেকে পরিবেশ রক্ষার্থে উপজেলা প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন’র নেতৃতে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন সময়ে জাফলংয়ের মন্দিরের জুম এলাকা থেকে অবৈধ ভাবে পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত ৭টি শ্যালো মেশিনে অগ্নি সংযোগ করে বিনষ্ট করা হয়। পাশাপাশি অবৈধ পন্থায় পাথর উত্তোলনের গর্ত ভরাটের জন্য গর্ত মালিকদেরকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এক সপ্তাহর আল্টিমেটাম দেওয়া হয়েছে।
একই সাথে উপজেলা ভূমি প্রশাসনের পক্ষ থেকে পাথর উত্তোলনের সাথে জড়িত ১২ জনের নাম উলে­খ করে মামলা দায়ের করার জন্য পরিবেশ অধিদপ্তরের বরারবরে সুপারিশ পত্র পাঠানো হয়েছে। অভিযানে পরিবেশ অধিদপ্তর সিলেটের পরিদর্শক আবুল মনসুর সহ থানার পুলিশ ও বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।

Share





Related News

Comments are Closed