Main Menu

ওসমানীনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ওসমানীনগর সংবাদদাতা: সিলেটের ওসমানীনগরে পানিতে ডুবে তানজিল মিয়া (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ২টায় উপজেলার বুরুঙ্গা ইউপির তিলাপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। মৃত তানজিল তিলাপাড়া গ্রামের আনবজ আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার উপজেলার তিলাপাড়া গ্রামের আনজব আলীর চার বছরের শিশু পুত্র তানজিলকে খুঁজে পাওয়া যাচ্ছেনা। খোঁজা খুজির এক পর্যায়ে দুপুর ২টার দিকে বাড়ির পিছনের পুকুরে তানজিলের মৃত দেহ ভেসে থাকতে দেখে তার পরিবারের লোকজন তার লাশ উদ্ধার করেন।
ওসমানীনগর থানার ওসি মোহাম্মদ সহিদ উল্যা বিষয়টি নিশ্চিত করে বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

Share





Related News

Comments are Closed