কুড়িগ্রামে স্বামীর পরকিয়ার বলি স্ত্রী মিনারা
কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম সদরের পলাশবাড়ির হালমাঝি পাড়ায় স্বামীর পরকিয়ায় বাধা দেয়ায় স্বামীর বলি হলো স্ত্রী মিনারা। স্ত্রীকে হত্যা করে ঘাতক স্বামী পালিয়েছে। মঙ্গলবার সকালে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে কুড়িগ্রাম থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, স্থানীয় বাসিন্দা রিক্সাচালক এনতাজ আলীর মেয়ে মিনারা বেগমের (২৫) প্রায় চার বছর আগে বিয়ে হয় ভাগিনা মজিদুল ইসলামের (৩০)’র সাথে। তাদের ঘরে মায়া (৩) নামের এক কন্যা সন্তান রয়েছে। মজিদুল ছোট থাকতেই তার বাবা-মা মারা যান। সে ঝিনাইদহ জেলার হরিকুন্ডু থানার ভবানীপুর গ্রামে খালা বাবিরন বেগম’র বাড়িতে বড় হয়। সাত-আট বছর আগে এনতাজ আলী তার কাছে নিয়ে আসেন। পরে মজিদুলকে ড্রাইভার হিসেবে ব্রয়লার মুরগি পিকআপে কাজ দেন তিনি। দীর্ঘদিন থেকে মজিদুল বিভিন্ন মেয়ের সাথে পরকিয়ায় লিপ্ত থাকায় প্রায়ই স্ত্রী মিনারা বেগমের সাথে কলহ লেগে থাকত। আর এতেই বাঁধ সাধে স্বামী মজিদুল। এ নিয়ে একাধিকবার পারিবারিকভাবে শালিস বৈঠক করা হয়। মঙ্গলবার সকালে বাড়ির অন্য সদস্যরা মিনারা ও তার স্বামীকে ডাকাডাকি করলে কেউ ভেতর থেকে জবাব দেয় না। এসময় ঘরের ভিতরে ঢুকে দেখা যায় মিনারা গলায় ওড়না পেছানো অবস্থায় তীরের সাথে ঝুলে আছে। কিন্তু ঘরে ঘাতক মজিদুল নেই। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ এসএম আব্দুস সোবহান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটি হত্যা না আত্নহত্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে আলামত দেখে ধারণা করা হচ্ছে গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ময়না তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তবে ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছে।
Related News
পঞ্চগড়ে যুবকদের স্বাবলম্বী করতে মাসব্যাপী প্রশিক্ষণ ও সনদ বিতরণ
মো.সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড় ব্যাটালিয়ন ১৮ বিজিবির ব্যবস্থাপনায় সীমান্তবর্তী এলাকার ৩৩ জনRead More
পঞ্চগড়ে তরুণদের নিয়ে ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: জাতিসংঘের আদলে আন্তর্জাতিক সংকট নিয়ে আলোচনা, কূটনৈতিক নেগোশিয়েশন,Read More



Comments are Closed