কিশোরগঞ্জ উপজেলা মাদকমুক্ত গড়তে শপথ
ময়নুল হক, নীলফামারী জেলা প্রতিনিধি : নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলাকে মাদকমুক্ত উপজেলা হিসেবে গড়ার প্রত্যয় নিয়ে শপথ পাঠ করেছেন বিভিন্ন স্তরের অন্তত ১০ সহশ্রাধীক মানুষ।
সোমবার বিকেলে কিশোরগঞ্জ স্টেডিয়াম মাঠে ঐ উপজেলার নয়টি ইউনিয়নের সুধিজন, সাধারণ মানুষ, রাজনীতিবিদ ও পুলিশ সদস্যসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষকে সপথবাক্য পাঠ করান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের আহবায়ক রশিদুল ইসলাম।
কিশোরগঞ্জ থানার সহায়তায় কমিউনিটি পুলিশিং ফোরাম আয়োজিত এ অনুষ্ঠানে নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য ও বিরোধী দলীয় হুইপ শওকত চৌধুরী, নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা, রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, জেলা প্রশাসক খালিদ রহিম, জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের আহবায়ক ও নীলফামারী পৌরমেয়র দেওয়ান কামাল আহমেদ, সদস্য সচিব সফিকুল আলম ডাবলুসহ স্থানীয় জনপ্রতিনিধি ও সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন পুলিশ সুপার জাকির হোসেন খাঁন।
Related News
পঞ্চগড়ে যুবকদের স্বাবলম্বী করতে মাসব্যাপী প্রশিক্ষণ ও সনদ বিতরণ
মো.সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড় ব্যাটালিয়ন ১৮ বিজিবির ব্যবস্থাপনায় সীমান্তবর্তী এলাকার ৩৩ জনRead More
পঞ্চগড়ে তরুণদের নিয়ে ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: জাতিসংঘের আদলে আন্তর্জাতিক সংকট নিয়ে আলোচনা, কূটনৈতিক নেগোশিয়েশন,Read More



Comments are Closed