জাফলংয়ে ৫টি শ্যালো ও বোমা মেশিন ধ্বংস
গোয়াইনঘাট প্রতিনিধি : গোয়াইনঘাট উপজেলা জাফলংয়ে টাস্কর্ফোসের অভিযান পরিচালনা করে ৫টি শ্যালো মেশিন ও কয়েকটি বোমা মেশিনের সরঞ্জাম ধ্বংস করা হয়েছে।
সোমবার বিকেলে কান্দুবস্তি গ্রামের জুমপাড় এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
নিবার্হী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সালাহ উদ্দিন এ অভিয়ান পরিচালনা করেন।
অভিযানে গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) জাহাঙ্গীর হোসেন সরদার ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
ইউএনও মো. সালাহ উদ্দিন বলেন, টাস্কফোর্সের অভিযান চালিয়ে অবৈধ ভাবে পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত ৫টি শ্যালো মেশিন ও বোমা মেশিনের সরঞ্জাম ধ্বংস করা হয়েছে। জাফলংয়ের পরিবেশ রক্ষার স্বার্থে টাস্কফোর্সের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
Related News
জকিগঞ্জে মাদ্রাসা ছাত্র জিবান আহমদ নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে মো. জিবান আহমদ (১২) নামেরRead More
ঢাকা-সিলেট মহাসড়কে অধিগ্রহণের টাকা পেতে ভূমিমালিকদের মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: স্বপ্নের ছয় লেন মহাসড়ক নির্মাণের জন্য জমি দিয়েছেন। সরকারের আশ্বাসে মালিকানাধীন ভূমিRead More



Comments are Closed