Main Menu

জৈন্তাপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেস্টা, ইউপি মেম্বার আটক

মোঃ রেজওয়ান করিম সাব্বির, জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষন করতে গিয়ে শ্রীঘরে গেলেন নিজপাট ইউনিয়নের বর্তমান ইউপি সদস্য মো: গোলাম সোবহানী ময়না।
এলাকাবাসী ও নির্যাতীতার অভিযোগ সূত্রে জানা যায়- জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বর্তমান সদস্য রুপচেং গ্রামের মৃত মরম আলী মুন্সির ছেলে মোঃ গোলাম সোবহানী ময়না (৫৫) বেশ কিছুদিন হতে একই ওয়ার্ডের লক্ষীপ্রসাদ গ্রামের রিক্সা চালক মোঃ আব্দুল করিম এর মেয়ে ও সৌদি আরব প্রবাসীর স্ত্রী ছদ্মনাম রুপসী বেগম(২১) কে বিভিন্ন ভাবে উত্যক্ত এবং মোবাইল ফোনে বার বার বিভিন্ন কু-প্রস্তাব দিয়ে আসছেন। ১৪ মে রবিবার রাত সাড়ে ১০টায় রিক্সা চালকের বাড়ীতে গিয়ে বসত ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে প্রবাসীর স্ত্রীকে ধর্ষনের চেষ্টা চালায়। এক পর্যায়ে প্রবাসীর স্ত্রী চিৎকার দিলে বাড়ীর অন্যান্য লোকজন জড়ো হয় এবং মেম্বারকে দেখতে পায়। এ ঘটনার সংবাদ পেয়ে এলাকাবাসী দ্রুত ছুটে যান এবং পুলিশকে খরব দেন। খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানার এসআই মোফাজ্জলের নেতৃত্বে পুলিশের একটি দল লক্ষীপ্রসাদ গ্রামের রিক্সা চালকের বাড়ীতে পৌছালে ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে এলাকাবাসী লম্পট নারী লোভী ইউপি সদস্যকে পুলিশের হাতে তুলে দেন।
এ ঘটনায় সোমবার বিকাল ৪টায় নির্যাতীতা প্রবাসীর স্ত্রী বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগটি মামলা হিসাবে অন্তর্ভূক্ত করে। মামলা নং-০৯, তারিখঃ ১৫-০৫-২০১৭। বিকাল ৫টায় লম্পট ইউপি সদস্য মোঃ গোলাম সোবহানী ময়না কে নারী ও শিশু নির্যতন মামলায় আটক দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়।
এদিকে ইউপি সদস্য আটকের ঘাটনায় গোটা উপজেলা জুড়ে এবং তথ্য প্রযুক্তির নানা সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র আলোচনা ও সমালোচনা চলছে। তারা লম্পট ইউপি সদস্যের কঠোর শাস্তি দাবী করেন।
এবিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ সফিউল কবির বলেন- নির্যাতিতা বাদী হয়ে অভিযোগ দায়ের করলে তদন্ত পূর্বক প্রাথমিক ভাবে বিভিন্ন আলামত ও তথ্য প্রমানের ভিত্তিতে মামলা গ্রহন করা হয়েছে। ধৃত আসামীকে মামলায় আটক দেখিয়ে আদলতে প্রেরণ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed