Main Menu

সিলেটে আন্তর্জাতিক নার্স দিবসে আলোচনা সভা র‌্যালী

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহবুবুল হক বলেছেন, নার্সিং একটি মহৎ পেশা। মানুষের সেবা করার মহান মানসিকতা নিয়ে ফ্লোরেন্স নাইটিঙ্গেল আজীবন মানবকল্যাণে কাজ করে গেছেন। মানুষকে ভালোবাসা এবং সেবার মাধ্যমেই নিজের সুখকে তিনি খুঁজে পেয়েছেন। নার্সিং কলেজের ছাত্রছাত্রীদেরকে তাই মানবতার কল্যাণে অবদান রাখার দৃষ্টিভঙ্গি পোষণ করে নিজেরদেরকে গড়ে তুলতে হবে।
সিলেট নার্সিং কলেজের শিক্ষক, ছাত্রছাত্রী এবং এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং কর্মকর্তাবৃন্দের উদ্যোগে ১৪ মে আন্তজার্তিক নার্স দিবস উপলক্ষে আয়োজিত র‌্যালী পরবর্তী “টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে নার্সের ভূমিকা অনস্বীকার্য” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রোববার সিলেট নার্সিং কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) শিল্পী চক্রবর্তীর সভাপতিত্বে কলেজ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের রক্তসঞ্চালন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. ফজল মোস্তাকিম আমির মো. মুসা চৌধুরী।
নার্সিং কলেজের চতুর্থ ছাত্রী তানিয়া সুলতানা ও সাবরিনা মেহজাবিন মিমুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সিলেট নার্সিং কলেজের নার্সিং সুপারিন্টেনডেন্ট শিউলি বেগম, নার্সিং ইন্সট্রাক্টর ফয়সল আহমদ চৌধুরী, সাবিনা ইয়াসমিন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মুহাম্মদ আরিফ এবং গীতা পাঠ করেন চিত্রানী মজুমদার এবং ফ্লোরেন্স নাইটিঙ্গের জীবনী পাঠ করেন দ্বিতীয় বর্ষের ছাত্রী মাহাবুবা বেগম সুমি।
এছাড়া আলোচনা সভা শুরুর পূর্বে একটি বর্ণাঢ্য র‌্যালী নার্সিং কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয়ে মেডিকেল কলেজ রোড প্রদক্ষিণ করে আলোচনা সভায় এসে মিলিত হয়। র‌্যালীতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার এ কে মাহবুবুল হকসহ নাসিং কলেজের শিক্ষক, ছাত্রছাত্রী এবং মেডিকেল হাসপাতালের নার্সিং কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। এছাড়া নার্সিং কলেজে রক্তদান কর্মসূচীর উদ্বোধন করেন অনুষ্টানের প্রধান অতিথি এবং স্বেচ্ছায় বিশের অধিক ছাত্রছাত্রী রক্তদান কর্মসূচীতে অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কল্পনা রানী দেব, ইলা সিনহা, রেনোয়ারা আক্তার, অঞ্জলী রানী দেব, শাহিনা বেগম, পুতুল রানী হালদার, লিপিকা রানী বিশ^াস, রুমা রানী পোদ্দার, অধিকার লূক, মিনারা খাতুন, আক্তারুজ্জামান, সুমা রানী দত্ত।
সভাপতির বক্তব্যে কলেজ অধ্যক্ষ শিল্পী চক্রবর্তী বলেন, মানুষকে ভালোবাসা এবং সেবার মাধ্যমেই ¯্রষ্টার ভালোবাসা পাওয়া সম্ভব। তাই ছাত্রছাত্রীদেরকে সেবার মানসিকতা নিয়ে নিজেদেরকে দেশের জন্য নিবেদিত করতে হবে।

Share





Related News

Comments are Closed