কালিগঞ্জে পল্লী বিদ্যুৎ গ্রাহকদের মিছিল সমাবেশ
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসের কতিপয় পরিচালক, অসাধু কর্মকর্তা ও কর্মচারীদের সীমাহীন দূর্নীতি ও অর্থ বাণিজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে কালিগঞ্জ উপজেলা চৌরাস্তার মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বাসষ্ট্যান্ড এলকায় অনুষ্ঠিত হয় বিক্ষোভ সমাবেশ।
কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি জিএম মাহতাব উদ্দীনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শেখ ওয়াহেদুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হাকিম, কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গোবিন্দ মন্ডল, ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সজল মূখার্জী, মৌতলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রুহুল আমিন, উপজেলা মহিলা যুবলীগের আহবায়ক ফতেমা ইসলাম রিক্তা, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাওন আহমেদ সাবপন প্রমুখ।
বক্তারা এ সময় ঘন ঘন লোড শেডিং বন্ধসহ বর্তমান সরকারের ভাবমূর্তি বিনষ্টকারী কালিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসের কতিপয় পরিচালক, অসাধু কর্মকর্তা ও কর্মচারী বিভিন্ন স্থানে বিদ্যুৎ দেয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা চাঁদাবাজি করছেন তাদের দৃস্টান্ত মূলক শাস্তির দাবী জানান।
Related News
খুলনা বিশ্ববিদ্যালয়ে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনা বিশ্ববিদ্যালয়ে চুরির অভিযোগে আজমল নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।Read More
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More



Comments are Closed