আজ বিশ্ব মা দিবস
বৈশাখী নিউজ ২৪ ডটকম: আজ বিশ্ব মা দিবস। বিশ্বের বিভিন্ন প্রান্তে আজ রবিবার পালিত হচ্ছে মা দিবসটি। পৃথিবীর সবচেয়ে মধুর একমাত্র নাম মা। স্নেহ, মমতা ও ভালোবাসার স্থান হলো মা। মা সবসময় সন্তানের বিপদে, কষ্টে, হাজারো যন্ত্রণায় একমাত্র ভরসাস্থল। সন্তানের কাছে মায়ের চেয়ে আপন ও প্রিয় আর কিছু নেই। প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার মা দিবস পালন করা হয়। মা, মাতৃত্ব, মাতৃত্বের বন্ধন এবং পরিবার ও সমাজে মায়ের অবদানের স্বীকৃতি ও সম্মান প্রদর্শনের উদ্দেশ্যেই মা দিবস পালন করা হয়।
মা দিবসের মূল উদ্দেশ্য, মাকে যথাযথ সম্মান দেওয়া। যে মা জন্ম দিয়েছেন, লালন-পালন করেছেন, তাকে শ্রদ্ধা দেখানোর জন্য দিবসটি পালন করা হয়। তবে শুধু একটি বিশেষ দিন নয়, মায়ের প্রতি সন্তানের ভালোবাসা প্রতি দিনের। প্রতি মুহূর্তের। মায়ের জন্য বিশেষ দিন থাকার দরকার আছে কিনা তা নিয়ে বিতর্ক থাকতেই পারে। কিন্তু একটি বিশেষ দিনে মাকে না হয় সবাই একটু বেশিই ভালোবাসি। যারা আজও বলেননি, মা তোমাকে ভালোবাসি, তারা না হয় আজ মাকে ভালোবাসার কথাটি মুখ ফুটে বলুন।
বর্তমানে প্রচলিত মা দিবসের সূচনা হয় ১৯০৮ সালে। শতাব্দীর শেষ দিকে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার এক স্কুলশিক্ষিকা অ্যানা জারভিস সেখানকার পারিবারিক বিচ্ছিন্নতা দেখে মর্মাহত হয়ে মায়ের জন্য বিশেষ দিন পালনের মাধ্যমে সচেতনতা সৃষ্টি করার কথা ভাবলেন। তার সে ভাবনা বাস্তবায়নের আগেই ১৯০৫ সালের ৯ মে তিনি মারা যান। তার মৃত্যুর পর মেয়ে অ্যানা এম জারভিস মায়ের শেষ ইচ্ছা পূরণের উদ্দেশে কাজ শুরু করেন। বন্ধুবান্ধবকে নিয়ে ১৯০৮ সালে তার মা ফিলাডেলফিয়ার যে গির্জায় উপাসনা করতেন, সেখানে সব মাকে নিয়ে একটি অনুষ্ঠানের মাধ্যমে মা দিবসের সূচনা করেন। ১৯১৪ সালে যুক্তরাষ্ট্রে আনুষ্ঠানিকভাবে মে মাসের দ্বিতীয় রবিবারকে মায়েদের জন্য উৎসর্গ করে সরকারি ছুটির দিন ঘোষণা করা হয়।
Related News
বিদ্যুৎ নিয়ে সব জেলা পরিষদকে সরকারের নির্দেশনা
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের প্রতিটি জেলা পরিষদের নিজস্ব স্থাপনায় আগামী ২০২৭ সালের জানুয়ারির মধ্যে ছাদভিত্তিকRead More
প্রেসক্রিপশন ছাড়া বিক্রি করা যাবে না অ্যান্টিবায়োটিক
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি সম্পূর্ণভাবে বন্ধ করতে কঠোর মনিটরিং ব্যবস্থা জোরদারRead More



Comments are Closed