বিশ্বনাথে দূর্বৃত্তদের হামলায় শিশুসহ স্বামী-স্ত্রী আহত
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে দূর্বৃত্তদের হামলায় ১০ বছরের শিশু ও তার মা বাবা গুরুত্বর আহত হয়েছেন। রামদা, চাইনিজ কুড়াল, দায়ের আঘাতে রক্তাক্ত আহতদেরকে চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উপজেলার লামাকাজী ইউনিয়নের উদয়পুর গ্রামের পংকি মিয়ার বসত বাড়িতে শুক্রবার দিবাগত রাতে ঘটনাটি ঘটে। ঘটনার সংবাদ পেয়ে বিশ্বনাথ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দূর্বৃত্তদের হামলায় আহতরা হলেন পংকি মিয়া (৪২), তার স্ত্রী হাজেরা বেগম (২৮) ও পুত্র সোয়েব মিয়া (১০)।
জানা গেছে, প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ঘর থেকে বের হলে পূর্ব থেকে উৎ পেতে থাকা দূর্বৃত্তরা পংকি মিয়ার উপর হামলা চালায়। রামদা, চাইনিজ কুড়াল, দা দিয়ে পংকি মিয়াকে এ্যালোপাতাড়ি কুপিয়ে আহত করে দূর্বৃত্তরা। এসময় পংকি মিয়ার চিৎকার শুনে তাকে বাঁচাতে তার স্ত্রী হাজেরা বেগম এগিয়ে গেলে দূর্বৃত্তরা তাকেও গুরুত্বরও আঘাত করে। পিতা-মাতাকে রক্ষা করার জন্য ১০ বছরের সন্তান সোয়েব এগিয়ে গেলে দূর্বৃত্তরা তাকেও গুরুত্বর আহত করে।
ঘটনার সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) মনিরুল ইসলাম পিপিএম বলেন, এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Related News
সিলেট সীমান্তে ৪১ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪১ লাখ টাকাRead More
অক্টোবর মাসে সিলেটের সড়কে প্রাণ গেল ২৭ জনের
বৈশাখী নিউজ ডেস্ক: অক্টোবর মাসে সিলেট বিভাগে ২৭টি সড়ক দূর্ঘটনায় ২৭ জন নিহত ও ৪৮Read More



Comments are Closed