জৈন্তাপুরে ধর্ষণের শিকার সেই নারীকে তালাক দিল স্বামী
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের জৈন্তাপুরে এক লম্পট কর্তৃক নিজের মেয়েসহ ধর্ষণের শিকার সেই নারীর স্বামী তাকে তালাক দিয়েছে। রাজমিস্ত্রী নিমারের সঙ্গে যৌন সম্পর্কের ২৫টি ভিডিওচিত্র ভাইরাল হওয়ার পরই তার রিকশাচালক স্বামী আব্দুর রশিদ তাকে তালাক দিয়েছেন।
এ বিষয়ে স্থানীয় দরবস্ত ইউনিয়নের চেয়ারম্যান বাহারুল আলম বাহার বলেন, শুনেছি ওই ঘটনার পর আব্দুর রশিদ তার স্ত্রীকে তালাক দিয়েছেন। তবে আনুষ্ঠানিকভাবে কেউ আমাকে এ বিষয়ে জানায়নি।
এদিকে এ ঘটনায় শুক্রবার রাতে সিলেটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শারমিন কানন মিলার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে রাজমিস্ত্রী নিমার আলী। জবানবন্দি গ্রহণের পর রাতেই তাকে সিলেট কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
এর আগে জৈন্তাপুরে মা ও মেয়েকে ধর্ষণ করে মুঠোফোনে ভিডিওচিত্র ধারণ করে ছড়িয়ে দেওয়ার অভিযোগে নিমার আহমদ (২৮) নামে এক যুবককে আটক করে পুলিশ। গত বুধবার রাত সাড়ে ১২টার দিকে জৈন্তপুরের দরবস্ত ইউনিয়নের ডেমা গ্রাম থেকে তাকে আটক করার পর পুলিশের কাছে ধর্ষণ ও ভিডিওচিত্র ধারণের বিষয়টি স্বীকার করে ওই যুবক।
জৈন্তাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল কবির জানান, ধরা পড়ার পরপরই নিমার ঘটনার কথা স্বীকার করেছে। তার মুঠোফোন থেকে ২৫টি ভিডিওচিত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে শুক্রবার মামলা দায়ের করেছে। শুক্রবার সন্ধ্যায় সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, নিমার আলী ডেমা গ্রামের কালাই মিয়ার ছেলে। পেশায় একজন রাজমিস্ত্রি। একই গ্রামের একজন রিকশাচালকের স্ত্রীর (৩০) সঙ্গে তার পরিচয় হয়। পরে প্রেমের সম্পর্কে গড়ায়। ওই নারীর সঙ্গে গত প্রায় ছয় মাসের বিভিন্ন সময়ে প্রায় ২০ বার শারীরিক সম্পর্কের ভিডিও নিমারের মুঠোফোনে পাওয়া গেছে।
এ ছাড়া, ওই নারীর ১৬ বছর বয়সী এক মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্কের আরও পাঁচটি ভিডিওচিত্র পাওয়া গেছে। গত রোববার থেকে বিভিন্ন পর্বের ২৫টি ভিডিওচিত্র মুঠোফোনে ছড়িয়ে পড়ার খবর পেয়ে নিমারকে শনাক্ত করে পুলিশ। গত বুধবার রাতে তাকে আটক করা হয়।
পুলিশ ধর্ষিত মা ও মেয়ের জবানবন্দি সংগ্রহ করেছে জানিয়ে জৈন্তাপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. জাহিদ আনোয়ার জানান, ঘটনার শিকার ওই নারী জানিয়েছেন, তাকে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে প্রথম দফা ধর্ষণ করে ভিডিওচিত্র ধারণ করে নিমার। পরে এ ভিডিও দেখিয়ে গত প্রায় ছয় মাসে একাধিকবার ধর্ষণ করে। পরে তার মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে এক সপ্তাহ আগে নিমার একইভাবে ধর্ষণ করে ভিডিওচিত্র ধারণ করে। ভিডিওচিত্র নিমারের হাতে থাকায় তিনি এ ব্যাপারে চুপ ছিলেন।
Related News
জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার শ্রিখেল মসজিদের সামনে পর্যটকবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষেRead More
ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে ৩ ছাত্রলীগ নেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের তিন নেতাকে আটক করেছে পুলিশ।Read More



Comments are Closed