Main Menu

লাউয়াছড়ায় অটোরিক্সা-কাভারভ্যানের সংঘর্ষে নিহত ১

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভিতর শ্রীমঙ্গল-কমলগঞ্জ সড়কে সিএনজি অটোরিক্সা ও কাভারভ্যানের মুখোমুখী সংঘর্ষে এক সিএনজি অটোরিক্সা যাত্রী নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে শ্রীমঙ্গল-কমলগঞ্জ সড়কে নুরজাহান প্রবেশ পথ এলাকায় এ দূর্ঘটনা ঘটলে ঘটনাস্থলেই সিএনজি অটোরিক্সার যাত্রী ইমাম হোসেন (৩৬) মারা যান। তার বাড়ি শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের জানাউড়া গ্রামে। দুর্ঘটনায় গুরুতর আহত আরো তিন যাত্রীকে প্রথমে শ্রীমঙ্গল সদর হাসপাতালে পরে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে প্রেরণ করা হয়। ।
পুলিশ দূর্ঘটনা কবলিত সিএনজি অটোরিক্সা ও কাভারভ্যানটি জব্দ করে শ্রীমঙ্গল থানায় নিয়ে গেছে। অন্যদিকে নিহত ইমাম হোসেনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেছে। শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Share





Related News

Comments are Closed