Main Menu

গোয়াইনঘাটে ভারতীয় মদসহ তিন নারী আটক

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোয়াইনঘাটে ভারতীয় মদসহ তিন নারীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হচ্ছেন- উপজেলার পূর্ব জাফলংয়ের মোহাম্মদপুর গ্রামের হেলাল মিয়ার স্ত্রী রেজিয়া বেগম (৪৫), ফয়েজ উদ্দিনের স্ত্রী শাহানা আক্তার (৩০) ও লাল মিয়ার স্ত্রী আনোয়ারা বেগম (৩৫)।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার ওসি (তদন্ত) জাহাঙ্গীর হোসেন সরদারের নেতৃত্বে এস আই মতিউর, সমিরন চন্দ্র দাস ও জুনেদ আহমেদ অভিযান চালিয়ে মোহাম্মদপুরের ছড়ারপাড় এলাকা থেকে তাদের আটক করেন।
এসময় তাদের কাছ থেকে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৭০ বোতল মদ উদ্ধার করা হয়। মঙ্গলবার আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed