Main Menu

লুনা’র সুস্থতা কামনায় ছাত্রদলের দোয়া মাহফিল

বিশ্বনাথ প্রতিনিধি: বিএনপির চেয়ারর্পাসন বেগম খালেদা জিয়ার উপদেষ্ঠা কমিটির সদস্য, নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী ও সিলেট জেলা বিএনপির সদস্য তাহসিনা রুশদি লুনার সুস্থতা কামনায় বিশ্বনাথ ডিগ্রি কলেজ ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাদ যোহর উপজেলা সদরের পুরান বায়তুন আমান জামে মসজিদে এ দোয়ামাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও ব্যবসায়ী আরশ আলী রেজা, সিরাজ আলী, মুন্না মিয়া, মুকিত মিয়া, ইসলাম উদ্দিন, সিলেট জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক শামছুল ইসলাম,সহ-মুক্তিযোদ্ধা ও গবেষনা বিষয়ক সম্পাদক তাজুল ইসলাম সাজু, উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য ইমরান আহমদ সুমন, বিশ্বনাথ ডিগ্রি কলেজ ছাত্রদল নেতা একে রাজু, আক্তার হোসেন, মিজানুর রহমান, আলী মাছুম, রবিন মিয়া, এমদাদ হোসেন, রিজন আহমদ, আসিফ মিয়া, রুবেল মিয়া, বাবলু মিয়া, অপু মিয়া, সাইফুল ইসলাম, লিজন মিয়া, মামুন আহমদ, বায়োজিদ,আবুল লেইছ প্রমুখ। দোয়া পরিচালনা করেন বায়তুন আমান জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ আমির আলী।

Share





Related News

Comments are Closed