ময়মনসিংহে বজ্রপাতে স্কুলছাত্র নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহে স্কুল মাঠে খেলার সময় বজ্রপাতে তামিম (১৪) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
তামিম ময়মনসিংহ জিলা স্কুলের নবম শ্রেণির ছাত্র। তার বাড়ি সদর উপজেলার গোহাইলকান্দি এলাকায়।
আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে জেলা স্কুল মাঠে এ ঘটনাটি ঘটে।
জানা যায়, দুপুরে বৃষ্টির সময় ১২-১৫ জন ছাত্র মিলে মাঠে ফুটবল খেলছিল। এসময় বজ্রপাতে আহত হয় তামিম। পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে তার মৃত্যু হয়।
কোতোয়ালি মডেল থানার ওসি মো. কামরুল ইসলাম এ ঘটনাটি নিশ্চিত করেছেন।
« রাষ্ট্রীয় উপহার আত্মসাৎ মামলায় এরশাদ খালাস (Previous News)
(Next News) লুনা’র সুস্থতা কামনায় ছাত্রদলের দোয়া মাহফিল »
Related News
ময়মনসিংহ মেডিকেলে আগুন, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে অগ্নিকাণ্ডে পদদলিত হয়ে শিশুসহ ছয়জন নিহত হয়েছেন।Read More
স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাত মাসেরRead More



Comments are Closed