Main Menu

জকিগঞ্জে ছাত্রদল নেতা সামু বহিস্কার, পৌর কমিটি বিলুপ্ত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সংগঠন বিরোধী কার্যকলাপের সাথে জড়িত থাকার অভিযোগে সিলেটের জকিগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সামছুল হক সামুকে সাময়িক ভাবে বহিস্কার করেছে জেলা ছাত্রদল। একই সাথে মেয়াদ শেষ হওয়া জকিগঞ্জ পৌর ছাত্রদলের আহবায়ক কমিটিও বিলুপ্ত করা হয়েছে।
সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ছাত্রদল সিলেট জেলা শাখার সভাপতি সাঈদ আহমদ ও সাধারণ সম্পাদক রাহাত চৌধুরী মুন্না এই সিদ্ধান্ত অনুমোদনের কথা জানান। এছাড়া বিলুপ্ত হওয়া পৌর কমিটি শিগগিরই ঘোষণা দেয়া হবে বলেও এতে জানানো হয়েছে।

Share





Related News

Comments are Closed