ওসমানীনগরের ইউপি সদস্য আখলু আটক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সংখ্যালঘু পরিবারের ভিটেমাটি দখল চেষ্টার অভিযোগে সিলেটের ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের মেম্বার মাহফুজুল হক আখলুকে আটক করেছে পুলিশ। রোববার বিকেলে সিলেট নগরীর সুবিদবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
জানা যায়, সুবিদবাজার এলাকায় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করতে যাওয়ার পথে আটক করা হয় তাকে।
গত ৩ মে দুপুরে আখলুর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন প্রণধীন সূত্রধর নামের এক ব্যক্তি। এতে তিনি অভিযোগ করেন, উমরপুর ইউনিয়ন চেয়ারম্যান গোলাম কিবরিয়া চৌধুরীর মামা ফয়জুল হক ও তার মামাতো ভাই ৬ নং ওয়ার্ডের সদস্য মাহফুজুল হক আখলু গ্রামের কিছু আত্মীয় স্বজনকে নিয়ে তাদের ভূমি দখলের লক্ষ্যে নানারকম অত্যাচার নির্যাতন করে আসছে।
এই সংবাদ সম্মেলনের বিরুদ্ধে রোববার পাল্টা সংবাদ সম্মেলনের আয়োজন করেছিলেন আখলু। সংবাদ সম্মেলন করতে প্রেসক্লাবে যাওয়ার সময় তাকে আটক করা হয়।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার রোকন উদ্দিন ইউপি সদস্য আখলুকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, মাহফুজুল হক আখলুর বিরুদ্ধে ওসমানীনগর থানায় একটি মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার করা হতে পারে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed