বালাগঞ্জে ঝগড়া থামাতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু
বালাগঞ্জ প্রতিনিধি : সিলেটের বালাগঞ্জে প্রতিবেশীদের ঝগড়া থামাতে গিয়ে এক ক্ষুদ্র ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। নিহত ব্যক্তির নাম মো. হারুন মিয়া (৫০)। তিনি উপজেলার নিয়ামতপুর গ্রামের বাসিন্দা এবং স্থানীয় মোরার বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী। রোববার সন্ধ্যায় বালাগঞ্জ থানা পুলিশ ওই ব্যক্তির মরদেহ উদ্ধার কওে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। বালাগঞ্জ থানার অফিসার ইন-চার্জ এস.এম জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার নিয়ামতপুর গ্রামের দুই প্রতিবেশী মাসুক মিয়া এবং আকদ্দছ আলীর পরিবারের মধ্যে রোববার সকাল ১১টার দিকে পারিবারিক বিরোধ সৃষ্টি হয়। এ সময় মো. হারুন মিয়া অপর প্রতিবেশীদের সাথে মধ্যস্থতা করতে যান। এক পর্যায়ে আকদ্দছ আলীর বাড়িতে তিনি শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত হন। এরপর সেই বাড়ি থেকে ফিরে আসার সময় পথিমধ্যে ঢলে পড়েন। উপস্থিত লোকজন তাৎক্ষণিক তাকে দক্ষিণ সুরমার বিরাহিম স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষনা করেন।
সংবাদ পেয়ে সন্ধ্যায় বালাগঞ্জ থানার এসআই মো. মশিউর রহমানের নেতৃত্বে পুলিশ নিহত মো. হারুন মিয়ার বাড়িতে গিয়ে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে মরদেহ ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed