ঝিনাইদহে বিএনপির ২শ’ নেতাকর্মীর নামে মামলা
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি মসিউর রহমানসহ ৩৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত দুই’শ জনের নামে মামলা করা হয়েছে। ইতিমধ্যে ঝিনাইদহ জেলা ছাত্রদলের আহবায়কসহ ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মামলা রেকর্ড হওয়ার পর ঝিনাইদহ শহর বিএনপি শুন্য হয়ে পড়েছে। সাধারণ নেতাকর্মীদের মাঝে আতংক দেখা দিয়েছে।
উল্লেখ্য গত বুধবার ঝিনাইদহ পৌর কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির প্রতিনিধি সভায় হামলা ও ভাংচুরের ঘটনায় ঝিনাইদহ পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আসাদুজ্জামান চান বাদী হয়ে জননিরাপত্তা আইনে এই মামলা করেন।
ঝিনাইদহ সদর থানার ওসি হরেন্দ্রনাথ সরকার জানান, গত বুধবার বিএনপির প্রতিনিধি সভায় হামলা চালিয়ে চেয়ার টেবিল, লাইট ও গ্লাস ভাংচুর করা হয়। এ ঘটনায় পৌর কর্তৃপক্ষ বাদী হয়ে জননিরাপত্তা আইনে মামলা করেছেন।
ঝিনাইদহ জেলা বিএনপির নেতা ও হরিণাকুন্ডু উপজেলা চেয়ারম্যান এডভোকেট এম এ মজিদ অভিযোগ করেন, যারা হামলা চালালো তাদের নামে মামলা করা হয়নি। যারা শান্তি বজায় রেখে ঘরের মধ্যে সভা নিয়ে ব্যস্ত ছিলেন তাদের আসামী করা দুরভিসন্ধি বলে তিনি মনে করেন।
এদিকে ঝিনাইদহ জেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম আননসহ ৯ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে বিএনপি অফিসে জররুী সভা করার সময় পুলিশ তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন, কোটচাঁদপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খোকন, ঝিনাইদহ কেসি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক মেরাজুল ইসলাম, সদর উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহিন, ছাত্র নেতা সবুজ, মানিক, যুবদল নেতা হিমেল ও ইকবাল।
Related News
যশোরে যুবলীগের ঝটিকা মিছিল, আটক ৪
বৈশাখী নিউজ ডেস্ক: যশোর শহরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের ব্যানারে সরকারবিরোধী ঝটিকা মিছিলের ঘটনায় চারজনকেRead More
খুলনা বিশ্ববিদ্যালয়ের ৩০ শিক্ষাথীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) র্যাগিং, মারধর, হয়রানি ও মাদকসেবনের অভিযোগে ৩০ শিক্ষার্থীকে বিভিন্নRead More



Comments are Closed