পাসের হার কমেছে জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে
বৈশাখী নিউজ ২৪ ডটকম: এবারের এসএসসি পরীক্ষায় পাসের হার কমেছে জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে। ৪ মে বৃহস্পতিবার সারাদেশের ন্যায় এই প্রতিষ্ঠানেরও এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ এর ধারাবাহিক সাফল্য বজায় রাখলেও শতভাগ প্রতিষ্ঠানের তালিকায় নাম নেই এই প্রতিষ্ঠানটির। গত কয়েক বছর ধরে শীর্ষ অবস্থানে থাকলেও এবারের এসএসসি পরীক্ষায় ২জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। পাসের শতকরা হার ৯৮।
তারপরেও উচ্ছ্বাসের কমতি নেই শিক্ষার্থীদের মাঝে। বৈশাখের চরম খরতাপ। আবহাওয়ার এই উষ্ণতায়ও প্রকৃতি কন্যা সিলেটের পূর্ব দিগন্তে পাহাড়-বনানী, ঝাউ-কাঁঠালের ছায়া ঘেরা, কাজলা দিঘীর শীতল জলে স্নিগ্ধ ক্যাম্পাস জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে বয়ে গেলো অন্য রকম এক বারিধারা। উচ্ছ্বাস আর আনন্দ যেনো সিক্ত করছিলো গোটা ক্যাম্পাসের প্রকৃতিকে। সেই সিক্ততা ছড়িয়ে পড়ছিলো কলেজের শিক্ষক, শিক্ষার্থী আর অভিভাবকদের মাঝে। সবার চোখে মুখে ছিলো উদ্বেল আর তৃপ্তির ছাপ।
এ বছর জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ২০৯ জন পরীক্ষার্থী। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ১৫২ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ১৭৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ১৭১ জন উত্তীর্ণ হয়েছে। ২ জন পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে। বিজ্ঞানে জিপিএ ৫ পেয়েছে ১৪৯ জন শিক্ষার্থী। ব্যবসায় শিক্ষা শাখা থেকে পরীক্ষায় অংশ নিয়েছিলো ৩৬ জন পরীক্ষার্থী। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৩ জন আর বাকী ৩৩ জন পেয়েছে এ গ্রেড।
বিদ্যালয়ের সাফল্যের ব্যাপারে অধ্যক্ষ লে. কর্ণেল ইকবাল-উর-রহমান বলেন, ফলাফল সন্তোষজনক। শিক্ষক শিক্ষার্থী আর অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফসল তাদের এই সাফল্য। এছাড়া, তাদের একাডেমিক ক্যালেন্ডারের যথাযথ অনুসরণ, শিক্ষার্থীদের বাড়তি যত্ম ও দুর্বল শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে বিশেষ যত্ম নিয়েছিলেন। তারপরেও ২ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। আমরা ভবিষ্যতে আরোও ভালো ফলাফল করতে চাই।
Related News
অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে গোয়াইনঘাটে মানববন্ধন
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের উত্তর হাতিরপাড়া খাওইউড়াRead More
জৈন্তাপুরে এস্কেভেটরের নিচে চাপা পড়ে চালকের মৃত্যু
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর উপজেলায় লরি থেকে পড়ে যাওয়া এস্কেভেটরের নিচেRead More



Comments are Closed