Main Menu

সিলেটে বিএনপির দু’দিন ব্যাপী বই প্রদর্শনী শুরু

বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেটে দুইদিন ব্যাপী বই প্রদর্শনী শুরু হয়েছে। মঙ্গলবার সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের হল রুমে শুরু হওয়া প্রদর্শনীর আয়োজন করেছে মহানগর বিএনপি ও ব্যবস্থাপনায় রয়েছে জিয়া স্মৃতি পাঠাগার।

মহানগর বিএনপির সহ-সভাপতি হুমায়ুন কবির শাহীনের সভাপতিতে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম। আলোচনায় অংশ নেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, মহানগর বিএনপির সহ-সভাপতি সালেহ আহমদ খছরু, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক আজমল বক্ত চৌধুরী সাদেক।

মহানগর বিএনপির সহ-প্রকাশনা বিষয়ক সম্পাদক এডভোকেট আব্দুস সাদেক লিপন ও সহ- সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কয়েছ আহমদ সাগর এর যৌথ পরিচালনায় বই প্রদর্শনীর উদ্বোধনী ও আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অধ্যাপক দেওয়ান মাহমুদ রাজা।

মহানগর বিএনপির আপ্যায়ন সম্পাদক আফজাল উদ্দিনের কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে অংশ নিয়ে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, মহানগর বিএনপির সহ-সভাপতি সালেহ আহমদ খছরু, কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, আব্দুস সত্তার, আব্দুল ফাত্তাহ বকশী, যুগ্ম সম্পাদক আজমল বক্ত চৌধুরী সাদেক, ইমদাদ হোসেন চৌধুরী, হুমায়ুন আহমদ মাসুক, সাংগঠনিক সম্পাদক মুকুল মুর্শেদ, দপ্তর সম্পাদক সৈয়দ রেজাউল করিম আলো, কাউন্সিলর কোহিনুর ইয়াসমিন ঝর্ণা।

এসময় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সহ-সভাপতি নিহার রঞ্জন দে, আমির হোসেন, প্রকাশনা সম্পাদক জাকির হোসেন মজুমদার, যুব বিষয়ক সম্পাদক মির্জা বেলায়েত আহমদ লিটন, পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক লল্লিক আহমদ চৌধুরী, পরিবহন বিষয়ক সম্পাদক জাকির তালুকদার, মানবাধিকার বিষয়ক সম্পাদক মুফতি নেহাল উদ্দিন, পরিবশ বিষয়ক সম্পাদক আবুল কালাম, উপ কোষাধ্যক্ষ শেখ মো. ইলিয়াছ, সহ-সাংগঠনিক সম্পাদক জেবুল হোসেন ফাহিম, সহ-দপ্তর সম্পাদক লোকমান আহমদ, সহ-প্রচার সম্পাদক কয়সর চৌধুরী, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুস শুকুর, সহ-তথ্য ও গবেষনা সম্পাদক আমিনুর রহমান খোকন, সহ-সমবায় সম্পাদক শরিফ উদ্দিন মেহদী, সহ-শিল্প সম্পাদক নজির হোসেন, সহ-যোগাযোগ সম্পাদক উজ্জল রঞ্জন চন্দ্র, সহ- বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আলমগীর বক্ত শুয়েব, সদস্য মোহাতির আলী মাখন, মখলিছ খান, সৈয়দ ইমরান হোসেন, শফিক নূর, দিলওয়ার হোসেন রানা, রিহাদুল হাসান রুহেল, জেলা ছাত্রদলের সহ-সভাপতি লুৎফুর রহমান, নজরুল ইসলাম, জামাল আহমদ খান, আব্দুর করিম জোনাক, আলী আকবর রাজন, আবু মোন্তাসির চৌধুরী, মিজানুর রহমান মিজান, নাজিম উদ্দিন, সিরাজ পান্না, সাহান আল মাহমুদ খান, শামীম আহমদ, নাজমুল হোসেন মুন্না, গোলাম কিবরিয়া সুমন, তকবির আহমদ, রোমান আহমদ রাজু, সাজন আহমদ তালুকদার, নাহিদ আহমদ, সাজন আহমদ সাজু, সাহেল আহমদ নয়ন, রুবেল আহমদ প্রমুখ।

এছাড়া জিয়া স্মৃতি পাঠাগার কেন্দ্রীয় সংসদের পক্ষথেকে মো. মোজ্জামেল হোসেন শুভ ও মো. কামাল হোসেন বই প্রদর্শনীর দায়িত্ব পালন করেন।

Share





Related News

Comments are Closed