Main Menu

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন

Manual6 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: স্ত্রী মর্যাদায় ছয়দিন যাবত টানা অনশন করে যাচ্ছেন প্রেমিকা ঝর্ণা আক্তার। এ ঘটনায় প্রেমিক মামুন সরকার বাড়ি থেকে পালিয়ে বেড়াচ্ছে। ঘটনাটি ঘটে শরীয়তপুরের নড়িয়া উপজেলার চামটা ইউনিয়নের পূর্ব দিনারা গ্রামে।

Manual5 Ad Code

জানা যায়, চাঁদপুর জেলার মতলব (উত্তর) থানার দক্ষিণ সরদার কান্দি গ্রামের জামাল উদ্দিন মল্লিকের মেয়ে ঝর্ণা আক্তারের সাথে প্রায় ৫ বছর পূর্বে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে জেলার নড়িয়া উপজেলার পূর্ব দিনারা গ্রামের গনি সরককারের ছেলে মামুন সরকারের। এক মাস পূর্বে তাদের মধ্যে দেখাও হয়েছিল। বিয়ের প্রতিশ্রুতি পেয়ে গত মঙ্গলবার থেকে প্রেমিক মামুন সরকারের বাড়িতে ঝর্ণা অবস্থান করছে।

Manual4 Ad Code

ঝর্ণা বলেন, প্রায় ৫ বছর যাবত মামুনের সাথে আমার প্রেমের সম্পর্ক। মামুন আমাকে বিয়ের আশ্বাস দিয়েছে। তাই তার বাড়িতে স্ত্রীর মর্যাদার দাবিতে অবস্থান করছি। এ বাড়িতে আমার কোন প্রকার সমস্যা হয় না। একমাস পূর্বে মামুন এই এলাকায় তার এক আত্মিয়ের বাড়িতে আমাকে এনে রাখে। তখনও বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমাকে আবার বাড়ি ফিরিয়ে দেয়।

মামুনের মা মনি বেগম জানান, তারা মামুনকে ৮ দিন যাবত খুজে পাচ্ছে না। তাছাড়া এ মেয়েকে তারা পুত্রবধূ হিসেবে মেনে নিতে পারবে না।

Manual8 Ad Code

নড়িয়া থানার অফিসার ইনচার্জ মোঃ ইকরাম আলী মিয়া বলেন, বিষয়টি আমি জানতে পেরেছি। উভয় পক্ষ যদি বিয়েতে রাজি থাকে তাহলে তাদের সামাজিক রীতিমত বিয়ে দেওয়া হবে। আর না হলে মেয়েটির অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code