সুনামগঞ্জে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
বৈশাখী নিউজ ডেস্ক : অকাল বন্যায় ক্ষতিগ্রস্ত হাওর এলাকা পরিদর্শনে ও দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করতে সুনামগঞ্জের শাল্লায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ রবিবার সকাল ১০টার পর প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি উপজেলার শাহেদ আলী উচ্চ বিদ্যালয় মাঠে পৌঁছে। প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
শাল্লায় পৌঁছার পর শেখ হাসিনা ক্ষতিগ্রস্ত হাওর এলাকা পরিদর্শন ও দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ করবেন।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে পাঁচ স্তরের নিরাপত্তা বলয় তৈরি করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পুরো শাল্লা নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। র্যাব,বিজিবি, পুলিশ ও আনসার সদস্যরা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আছেন। প্রধানমন্ত্রী পৌঁছানের আগে শাল্লায় পৌঁছেন আওয়ামী লীগের বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতা।
সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক কামরুজ্জামান বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত হাওর এলাকা পরিদর্শনের পর প্রধানমন্ত্রী উপজেলার শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে মতবিনিময় সভায় যোগ দেবেন।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে পুরো সুনামগঞ্জবাসীর মধ্যে দেখা দিয়েছে উৎসাহ-উদ্দীপনা। সেসময় ঋণ মওকুফের দাবি করেন কৃষকরা।
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর ভারি বৃষ্টিতে বাঁধ ভেঙে যাওয়ায় ১৪২টি হাওরের বোরো ধান তলিয়ে গেছে। এতে ২ লাখ ২৩ হাজার ৮৫০ হেক্টর জমির বোরো ধান পানিতে তলিয়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় তিন লাখ কৃষক পরিবার। এছাড়া ধানের গাছ পচে যাওয়ায় কয়েক মেট্রিকটন মাছ এবং কয়েক হাজার হাঁস মারা যায়। অকাল এই বন্যায় কৃষকরা দিশেহারা হয়ে পড়েন। তাদের আশা প্রধানমন্ত্রীর যেন তাদের ঋণ মওকুফ করেন।
Related News
ছাতকে তিন ব্যবসায়ীকে ছুরিকাঘাত
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতক উপজেলায় তিন ব্যবসায়ীকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। Manual7Read More
ছাতক নদীবন্দরে বাল্কহেডপ্রতি ১৩-১৮ হাজার টাকা আদায়ের অভিযোগ
Manual8 Ad Code ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক নদীবন্দরে ইজারার নির্ধারিত শর্তের বাইরে বাল্কহেড থেকেRead More



Comments are Closed