Main Menu

ওসমানীতে ৬৫ লাখ টাকার বিদেশি সিগারেট আটক

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম : সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ৬৫ লাখ টাকার আমদানী নিষিদ্ধ সিগারেট জব্ধ করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।
জব্দকৃত ১১টি ব্যাগেজে ৬৩৭ কার্টুনে ১,৬০,০০০ পিস বেনসন, হেজেস ও ইজি ব্র্যন্ডের সিগারেট রয়েছে, যার বাজার মূল্য আনুমানিক ৬৫ লাখ টাকা।
শুক্রবার দুপুর ১টায় আবুধাবী থেকে ঢাকা হয়ে সিলেট আসা বিজি-৬০১ ফ্লাইট অবতরণ করলে গোপণ সংবাদের ভিত্তিতে ব্যগেজ অনুসন্ধান করলে সিগারেটের সন্ধান পান শুল্ক গোয়েন্দা সদস্যরা। কাস্টমস বিভাগের সহযোগিতায় তল্লাশি চালিয়ে এই চালানের ব্যাগেজগুলো জব্দ করা হয়।
শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী পরিচালক প্রভাত কুমার সিংহ জানান, আবুধাবি থেকে আসা ফ্লাইটটি ঢাকা হয়ে সিলেটে পৌঁছায়।
তিনি আরো জানান, ব্যাগেজের টোকেনের গায়ে শরিফুল ইসলাম, নিজামুল হক, মো. নূর কারী, সাবির তাজুল ইসলাম, মো. জামাল উদ্দিন পাঁচজনের নাম পাওয়া যায়। তবে ব্যাগেজের সঙ্গে না থাকায় এদের কাউকে আটক করা যায়নি বলে জানিয়েছেন তিনি।

Manual5 Ad Code

 

Manual5 Ad Code

 

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code