Main Menu

হাওরে ক্ষতিগ্রস্ত সাড়ে ৮ লাখ পরিবার

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: বন্যা কবলিত হাওর এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা অন্ততপক্ষে সাড়ে ৮ লাখ ছাড়িয়েছে। ফসল নষ্ট হয়েছে প্রায় ২ লাখ হেক্টর বেশি জমির। ক্ষতিগ্রস্ত হয়েছে ১৮ হাজার ঘরবাড়ি।

Manual6 Ad Code

শুক্রবার হাওর পরিস্থিতি নিয়ে গঠিত আন্তঃমন্ত্রণালয় কমিটির বৈঠকে ক্ষয়ক্ষতির এ তথ্য তুলে ধরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

Manual5 Ad Code

মন্ত্রণালয়ের সভাকক্ষে ওই বৈঠক শেষে কমিটির সদস্য সচিব ও মন্ত্রণালয়ের যুগ্ন সচিব মোহাম্মদ মহসীন সাংবাদিকদের সামনে এ তথ্য তুলে ধরেন।

তিনি বলেন, হাওরে ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে ৬২ টি উপজেলার ৫১৮টি ইউনিয়নের ৮ লক্ষ ৫০ হাজার ৮৮ পরিবার। ২ লক্ষ ২৯ হাজার হেক্টর জমির ফসল সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ পর্যন্ত সর্বমোট ২শ ৭১ কোটি ৫ লক্ষ ৯৮ হাজার ৩শ ৪৯ টাকার ত্রাণ বরাদ্দ করা হয়েছে।

Manual2 Ad Code

ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সুনামগঞ্জ, সিলেট, নেত্রকোণা, কিশোরগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজারের দুই হাজার ৮৬০টি বাড়ি সম্পূর্ণ এবং ১৫ হাজার ৩৪৫টি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

ছয় জেলায় মোট ২১৩ দশমিক ৯৫ মেট্রিক টন মৎস্য সম্পদের ক্ষতি হয়েছে, সুনামগঞ্জে তিন হাজার ৯০২টি হাঁস ও চারটি মহিষ মারা গেছে।

এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আগামী ৩১ জুলাই পর্যন্ত পরিবার প্রতি ৩০ কেজি চাল ৫০০ টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। রোববার সুনামগঞ্জের হাওর এলাকা পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Manual3 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code