দাউদপুর ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ৯নং দাউদপুর ইউনিয়ন পরিষদের ২০১৭-১৮ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা উপলক্ষে এক সভা ২৭ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচ এম খলিল এর সভাপতিত্বে ও ইউপি সচিব মোঃ নজরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ।
উম্মুক্ত এ বাজেট ঘোষণা করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচ এম খলিল। চেয়ারম্যান আগামী অর্থ বছরের জন্য ৯৩ লাখ ৪৪ হাজার ৩ শত টাকা আয় এবং ৯১ লাখ ৪৪ হাজার ১শত টাকা ব্যয় ধরে বাজেট ঘোষণা করেন। বাজেটে ২ লাখ ২ শত টাকা উদ্বৃত্ত দেখানো হয়েছে।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মনির আহমদ একাডেমীর অধ্যক্ষ উজ্জল কুমার সাহা, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আহমদ হোসেন খোকন, সাধারণ সম্পাদক আতিকুল হক আতিক, সমাজসেবী এটিএম মাসুদ উকিল, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শামছুর রহমান শামীম, রাখালগঞ্জ কে.সি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌরী পদ দত্ত, ইলাগঞ্জ মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা সালেহ আহমদ, আওয়ামীলীগ নেতা নুরুল ইসলাম ইছন, সাবেক মেম্বার মতিউর রহমান দুদু। বক্তব্য রাখেন বিএনপি নেতা শেখ বাবরুল হোসেন, মিছবাহ আহমদ টুনু মেম্বার, মাওলানা নজরুল ইসলাম, শিক্ষক আবুল কাহের। আব্দুস সামাদের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা প্রেসক্লাবের দপ্তর ও পাঠাগার সম্পাদক ফটো সাংবাদিক এম.এ খালিক, ইউপি মেম্বার যথাক্রমে প্যানেল চেয়ারম্যান-১ সাহিদা বেগম, প্যানেল চেয়ারম্যান-২ কামরুল ইসলাম, মেম্বার দিলোয়ার হোসেন, হেলাল উদ্দিন, শরীফ আহমদ লিটু, শাহেদুর রহমান, টিপু মিয়া, রিয়াজ উদ্দিন, হীরা মিয়া, মালেকা বেগম ও মনোয়ারা বেগম। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উন্মুক্ত বাজেট বিষয়ে বক্তব্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন। বাজেট ঘোষণা শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ বলেন, বাজেট কি? বাজেট সম্পর্কে অনেকেই জানেন না। এই উন্মুক্ত বাজেট অনুষ্ঠান থেকে জনগণ উন্মুক্ত আলোচনার মাধ্যমে অনেক কিছু জানতে পারবেন। তিনি বলেন, জনসম্মুখে বাজেট ঘোষণা জবাবদিহিতার একটি মাধ্যম। বাজেট শুনে জনগণ বিভিন্ন বিষয়ে প্রশ্ন করে তাদের অজানা বিষয়গুলো জানতে পারেন। তিনি আগামী দিনের উন্নয়নমূলক কাজগুলো সম্পন্ন করতে চেয়ারম্যান ও মেম্বারদের প্রতি আহবান জানান।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed