মোগলাবাজার ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ৮নং মোগলাবাজার ইউনিয়ন পরিষদের ২০১৭-১৮ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা উপলক্ষে এক সভা ২৭ এপ্রিল বৃহস্পতিবার সকালে পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম সাইস্তার সভাপতিত্বে ও ইউপি সচিব এখলাছুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সাইস্তা মিয়া, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ সানুর মিয়া, সাধারণ সম্পাদক মাহিউদ্দিন, মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মতিউর রহমান, আওয়ামীলীগ নেতা নুরুল ইসলাম ইছন, সাবেক মেম্বার সানাওর আলী সোনা, মতিউর রহমান দুদু, এরশাদ আলী, নুরুল ইসলাম ও জুনাব আলী, আওয়ামীলীগ নেতা হাজী সুরমান আলী। বক্তব্য রাখেন সাংবাদিক ফয়সল আহমদ মুন্না, সেলিম আহমদ মেম্বার।
উম্মুক্ত এ বাজেট ঘোষণা করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম সাইস্তা। তিনি আগামী অর্থ বছরের জন্য ১ কোটি ৩০ লাখ ৬৯ হাজার ৭ শত টাকা আয় এবং ১ কোটি ২৯ লাখ ২০ হাজার টাকা ব্যয় ধরে বাজেট ঘোষণা করেন। বাজেটে ১ লাখ ৪৯ হাজার ৭ শত টাকা উদ্বৃত্ত দেখানো হয়েছে।
ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্দ্যোক্তা পাপলু আহমদ দুলালের কোরআন তেলাওতের মাধ্যমে উম্মুক্ত এ বাজেট অধিবেশন উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা প্রেসক্লাবের দপ্তর ও পাঠাগার সম্পাদক ফটো সাংবাদিক এম.এ খালিক, ইউপি মেম্বার সমছ উদ্দিন, মোঃ আইয়ুব হোসেন, মোঃ তোয়াহীদ আলী, মকবুল হোসেন, শামিম আহমদ, শাহাব উদ্দিন, ছাইফুল ইসলাম, জুয়েল আহমদ কাসেম, আয়শা বেগম, জয়মনা বেগম, ও জ্যোৎ¯œা রাণী দাশ, মোগলাবাজার উইনিং ইংলিশ লেঙ্গুয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাওলানা জামাল উদ্দিন, সমাজসেবী তেরাব আলী, সোয়েব আহমদ, সামছুল হক, রুহুল ইসলাম প্রমুখ। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ বলেন, জনসম্মুখে উন্মুক্ত বাজেট ঘোষণার মাধ্যমে জনগণ বাজেট সম্পর্কে অনেক কিছু জানতে পারে। অর্থ বছরের উন্নয়নমূলক কার্যক্রমকে সম্পন্ন করতে জনগণ, সচেতন মহল ও যুব সমাজকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন হোল্ডিং টেক্স নিয়মিত পরিশোধ করে ইউনিয়নের উন্নয়নে সহযোগিতা করতে হবে। তিনি চেয়ারম্যান ও মেম্বারদেরকে জনগণের কল্যাণে আন্তরিকতার সাথে কাজ করার আহবান জানান।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed