Main Menu

মোল্লারগাও ইউনিয়নের বাজেট ঘোষনা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাও ইউনিয়নের ২০১৭-১৮ অর্থ বছরের উম্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পরিষদের সভা কক্ষে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ মো: মকন মিয়া এ বাজেট ঘোষনা করেন।
ঘোষিত বাজেটে রাজস্ব তহবিল থেকে ৩০ লাখ টাকা এবং সরকারী তহবিল থেকে ৭৫ লাখ টাকাসহ মোট ১ কোটি ৫ লাখ টাকা আয় ধরা হয়েছে। রাজস্ব খাতে ব্যয় ধরা হয়েছে ২৯ লাখ ৬০ হাজার টাকা এবং উন্নয়ন খাতে ৭২ লাখ ৫০ হাজার টাকাসহ মোট ১ কোট ২ লাখ ১০ হাজার টাকা। এতে উদ্বৃত্ত তহবিল দেখানো হয়েছে ২ লাখ ৯০ হাজার টাকা।
বাজেট ঘোষনাকালে ইউপি চেয়ারম্যান বলেন,ইউনিয়নকে স্বাবলম্বি করে তুলতে হলে রাজস্ব আয় বৃদ্ধি করতে হবে। তিনি বলেন ইউনিয়নের সীমিত আয় দিয়ে পরিষদ পরিচালিত হয়। ইউনিয়নের উন্নয়ন কার্যক্রম আরো গতিশীল করতে হলে ইউপি সদস্যদের পাশাপাশি সকল শ্রেণী পেশার মানুষের একান্ত সহযোগীতা প্রয়োজন।
মাওণালা আজাদুর রহমানের কোরআন তেলাওয়াত ও ইউপি সচিব আব্দুল করিমের সঞ্চালনায় বাজেট ঘোষনা কালে বক্তব্য রাখেন একটি বাড়ি একটি খামার প্রকল্প দক্ষিণ সুরমা উপজেলা স্বমন্বয়কারী তাপস দে, ইউপি প্যানেল চেয়ারম্যান জবরুল ইসলাম জগলু,আজিজুর রহমান মঞ্জু, আজাদ মিয়া, ডলি বেগম, ডা: তায়েফ আহমদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চৌধুরী সুজা মেম্বার, মালেকা বেগম,গীতারানী দে, শরীফ উদ্দিন, আইডিইবি প্রতিনিধি শৈলেন্দ প্রমুখ। বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed