Main Menu

টুলটিকর ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সদর উপজেলার টুলটিকর ইউনিয়ন পরিষদের ২০১৭-১৮ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। ২৭ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে বালুচরস্থ পরিষদের অস্থায়ী কার্যালয়ে এ বাজেট ঘোষণা করেন টুলটিকর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আলী হোসেন। ২০১৭-১৮ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে মোট আয় ১ কোটি ৪১ লক্ষ ৫৪ হাজার ৫০ টাকা ও মোট ব্যয় ১ কোটি ৪১ লক্ষ ১২ হাজার ৬০০ টাকা। এতে উদ্বৃত্ত তহবিল দেখানো হয়েছে ৪১ হাজার ৪শত ৫০ টাকা।
পরিষদের চেয়ারম্যান এসএম আলী হোসেনের সভাপতিত্বে বাজেট ঘোষনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ। তিনি বলেন, স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হলে ইউনিয়ন পরিষদকে শক্তিশালী করতে হবে। এজন্য ইউনিয়নবাসীকে নিয়মিত কর পরিশোধ করতে হবে। ইউনিয়নের অগ্রযাত্রা বেগবান করতে স্বচ্ছতার সঙ্গে সকলে মিলে কাজ করতে হবে। একটি আদর্শ ইউনিয়ন গঠনে সামাজিত ও শিক্ষা খাতে বরাদ্ধ বাড়ানো উচিত বলে মন্তব্য করেন তিনি।
টুলটিকর ইউপি সচিব শীর্ষেন্দু বিকাশ সেন ও ৩নং ওয়ার্ড সদস্য হাবিবুর রহমান ফয়সল এর যৌথ পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রমিজ উদ্দিন বাবুল, বীর মুুক্তিযোদ্ধা আব্দুল মতিন মতিচান্দ, বীর মুক্তিযোদ্ধা মো. আমির উদ্দিন, শাহপরান থানার ওসি মো. আখতার হোসেন, টুলটিকর ইউপি আওয়ামীলীগ সভাপতি তরমুজ আলী, বাংলাদেশ ব্যাংকের উপ ব্যবস্থাপক আফছর উদ্দিন আহমদ, সমাজসেবী আব্দুস সালাম।
এসময় উপস্থিত ছিলেন সিরাজুল ইসলাম, হাজী আব্দুস সালাম, শেখ মো. গয়াছ উদ্দিন, ইউপি সদস্য মো. রাজা মিয়া, মো. শাহ আলম. মো. গিয়াস আহমদ, মো. কাছা মিয়া, মো. আব্দুল মালেক, সুহিন আহমদ চৌধুরী, মো. মাহবুব আমিন, মো. আকবর কবির সায়েম, মোছা. আমিনা বেগম, মোছা শিরিন আক্তার, মো. সিলিনা আক্তার ও ইউনিয়নের বিভিন্ন স্তরের গণমাণ্য ব্যক্তিবর্গ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে থেকে তেলাওয়াত করেন মাওলানা মাসুমুর রহমান মাসুম।

Share





Related News

Comments are Closed