কুশিয়ারা নদীতে ভেসে উঠল যুবকের লাশ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার কুশিয়ারা নদীতে ভেসে উঠল এক যুবকের লাশ। বৃহস্পতিবার দুপুরে কুশিয়ারা নদীতে ভেসে উঠে এই অজ্ঞাত নামা যুবকের মৃত দেহ। যার আনুমানিক বয়স ৩৫।
স্থানীয়রা জানান, অজ্ঞাত যুবকের পরনে নীল রংয়ের জিন্সের প্যান্ট ও কমলা রংয়ের চেক শার্ট। যুবকের মুখমণ্ডলে আলকাতরা লাগানো রয়েছে। হাত দুটি উপরের দিকে ওঠানো। লাশটি ফুলে ফেঁপে বিকৃত হয়ে গেছে।
ধারণা করা হচ্ছে কয়েকদিন আগে অজ্ঞাত যুবকটিকে হত্যা করে কুশিয়ারা নদীতে ফেলে দেওয়া হতে পারে।
এদিকে ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আব্দুছ ছালেক সংবাদ মাধ্যমকে বলেন, অজ্ঞাত নামা যুবকের লাশ উদ্ধারের তৎপরতা চালাচ্ছে।
Related News
ওসমানীনগরে জমি নিয়ে বিরোধে কুপিয়ে খুন, গ্রেফতার ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে ‘আতিক মিয়া’ হত্যা মামলার পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে স্পেশালRead More
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More



Comments are Closed