Main Menu

টাঙ্গাইলে দুটি ট্রাকের সংর্ঘষে ২ চালক নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: দুই ট্রাকের মুখোমুখি সংর্ঘষে টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় দুই চালক নিহত হয়েছে, আহত হয়েছেন এক সহকারী। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে কালিহাতীর ভাবলা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি মো. আছাবুর রহমান এ কথা জানান।

তিনি বলেন, একটি ট্রাক ঢাকা থেকে পেঁয়াজ নিয়ে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। আর অন্যটি কুরিয়ার সার্ভিসের মালামাল নিয়ে যাচ্ছিল ঢাকার দিকে। ভাবলা এলাকায় দুই বাহনের মুখোমুখি সংঘর্ষে হলে দুই ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই চালকের মৃত্যু হয়।

পরে এক ট্রাকের চালকের সহকারীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পুলিশ। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

Share





Related News

Comments are Closed