নবীগঞ্জের ইনাতগঞ্জ বাজারে ২ দোকানে চুরি
ছনি চৌধুরী, হবিগঞ্জ জেলা প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জে সা¤প্রতিককালে চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে। গত কয়েক দিনের ব্যবধানে ৬/৭টি চুরির ঘটনা ঘটেছে। রাত পোহালেই কোন না কোন বাড়িতে চুরি সংঘটিত হওয়ার খবর পাওয়া যায়।
সর্বশেষ মঙ্গলবার রাতে সংঘবদ্ধ চোরের দল ইনাতগঞ্জ বাজারের খাঁন ফার্মেসীর পেছনের টিনের বেড়া কেটে ভিতরে প্রবেশ করে ক্যাশ ভেঙ্গে নগদ ২৫ হাজার টাকা ও পার্শ্ববর্তী দোকান আপন ষ্টোরের ক্যাশ ভেঙ্গে ২২ হাজার টাকা ও ২ কার্টুন সিগারেট নিয়ে যায়।
এদিকে, এক রাতে ২ দোকানে চুরি সংঘটিত হওয়ায় বাজারের অন্য ব্যবসায়ীদের মধ্যে আতংক বিরাজ করছে। চুরি সংঘটিত হওয়ার কারন হিসেবে ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ীর পুলিশি টহল ব্যবস্থার দুর্বলতাকেই দায়ী করছেন এলাকাবাসী।
Related News
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাRead More
শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সহজ ও নিরাপদ করতে বিশ্ববিদ্যালয়ের পরিবহনRead More



Comments are Closed