অপহরণ লিবিয়ায়, মুক্তিপণ দেশে, আটক ৩
বৈশাখী নিউজ ডেস্ক: লিবিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিকদের অপহরণ করে বাংলাদেশে তাদের পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায়ের অভিযোগে এ চক্রের সন্দেহভাজন তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
তবে তাদের বিস্তারিত পরিচয় জানায়নি পুলিশ।
২৪ এপ্রিল সোমবার দিবাগত রাতে মাদারীপুরের শিবচর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার মিনহাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, চক্রটি লিবিয়ায় বাংলাদেশিদের অপহরণ করে তাদের পরিবারের কাছ থেকে ব্যাংক এবং বিকাশের মাধ্যমে মুক্তিপণ আদায় করতো। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
এ ব্যাপারে বিস্তারিত জানাতে রাজধানীর মালিবাগের সিআইডি হেড কোয়ার্টার্সে সংবাদ সম্মেলন করা হবে বলে জানিয়েছে পুলিশ।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed