Main Menu

নবীগঞ্জে ২দিন ধরে দোকান কর্মচারী নিখোঁজ

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পূর্ব বড় ভাকৈর ইউনিয়নের বাগাউড়া গ্রামের আসাদুর রহমানের পুত্র রোমন হোসেন (২৩) গত দুই দিন ধরে নিখোঁজ রয়েছে। এ ব্যাপারে তার মা সিরিয়া বেগম বাদী হয়ে নবীগঞ্জ থানায় সাধারন ডায়েরী করেছেন। ডায়েরী নং ১৩২৮। তারিখ ২৫/০৪/২০১৭।
জানা যায়, রোমন হোসেন স্থানীয় কাজীগঞ্জ বাজারে মাহি ফেন্সি ষ্টোরে দীর্ঘ দিন যাবত ম্যানেজার হিসেবে কর্মরত ছিল। গত ২৪ এপ্রিল রাত সাড়ে ৮টার দিকে দোকান বন্ধ করে বাড়ীর উদ্দেশ্যে রওয়ানা হয়ে বাড়ী ফিরেনি।
পার্শ্ববর্তী দোকানের ব্যবসায়ীরা জানান, উল্লেখিত সময়ে সে দোকান বন্ধ করে বাড়ী চলে যায়। গত দুই দিন ধরে সে বাড়ী না ফেরায় তার স্বজনরা উৎকন্ঠার মধ্যে রয়েছেন। নিখোঁজের পর থেকে তার ব্যবহুত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আশিক মিয়া নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed