চাঁদা নিতে গিয়ে আটক পুলিশ কনস্টেবল
বৈশাখী নিউজ ২৪ ডটকম : সিলেট নগরীর মালনিছড়ায় চাঁদাবাজি করার অভিযোগে রিজার্ভ পুলিশের (আরআরএফ) সাময়িক বরখাস্ত কনস্টেবল মনিরুজ্জামানকে পুলিশে সোপর্দ করা হয়েছে।
সোমবার দুপুরে স্থানীয়রা তাকে পুলিশে দিয়েছে বলে নিশ্চিত করেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) জেদান আল মুসা।
মনিরুজ্জামান আগেও একাধিকবার জেল খেটেছে উল্লেখ করে তিনি আরও বলেন, চাঁদা নিতে গেলে মালনিছড়ার রাবার শ্রমিকরা তাকে আটক করে এবং পরবর্তীতে লোকজন তাকে পুলিশে দেয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২০১৬ সালের ৩ এপ্রিল মাদক গ্রহণের দায়ে মনিরুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়। তার গ্রামের বাড়ি ঠাকুরগাঁও সদরের পূর্ব হাজিপাড়ায়। সে আরআরএফের ৬৬৫ নম্বর কনস্টেবল ছিলেন।
শ্রমিক নেতা সুজন বলেন, গত কয়েক দিন আগে মনিরুজ্জামান আমাকে ফোন দিয়ে বলে আমার নামে নাকি থানায় অভিযোগ আছে। তবে এ কথা বলার পরেই তিনি চাঁদাও দাবি করেন এবং সোমবার চাঁদা নিতে আসলে তাকে আটক করে পুলিশে দেওয়া হয়।
মনিরুজ্জামান নিজেকে সিআইডির কর্মকর্তা বলে দাবি করলেও কোনও পরিচয়পত্র দেখাতে পারেননি বলে জানান সুজন।
Related News
গোয়াইনঘাটে ২৭ ড্রেজার ধ্বংস, ২৩ জন আটক
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ব্যাপক অভিযানRead More
অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে গোয়াইনঘাটে মানববন্ধন
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের উত্তর হাতিরপাড়া খাওইউড়াRead More



Comments are Closed