সিলেটে ১ কেজি গাজাসহ মাদক সম্রাজ্ঞী মায়া গ্রেপ্তার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমার মাদক সম্রাজ্ঞী মায়ারুন বেগম ওরফে মায়াকে এক কেজি গাঁজাসহ গ্রেপ্তার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার দুপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পৃথক অভিযানে নবাবপুর থেকে মানিক মিয়া নামের আরেকজনকে আটক করা হয়। তার হেফাজত থেকে ৩শ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে।
মায়া ভার্থখলার সুইপার কলোনীর মাসুক মিয়ার স্ত্রী এবং মানিক মিয়া নগরীর পশ্চিম কাজল শাহ ৫১ নম্বর বাসার আবদুর রহমানের ছেলে।
এ বিষয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক এমদাদ উল্লা জানান, ধৃতদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা ও কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে। তারা পেশাদার মাদক বিক্রেতা। দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
Related News
সিলেট-তামাবিল সড়কে গাড়ির ধাক্কায় চিতাবাঘের মৃত্যু
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-তামাবিল মহাসড়কে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় একটি চিতাবাঘের মৃত্যুRead More
৯ বছরেও মেলেনি ক্ষতিপুরণ, জকিগঞ্জ গ্যাস ফিল্ডে ভূমি মালিকদের তালা
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জ গ্যাস ফিল্ডের অধিগ্রহণকৃত ভূমির মূল্য পরিশোধের দাবিতেRead More



Comments are Closed