দিনাজপুরে বয়লার বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ১৩
বৈশাখী নিউজ ডেস্ক : দিনাজপুরের রাইস মিলে বয়লার বিস্ফোরণে মৃতের সংখ্যা ১৩ জনে দাঁড়িয়েছে; আর চিকিৎসাধীন আটজনের মধ্যে ছয়জনের অবস্থা এখনও আশঙ্কাজনক।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান মারুফুল ইসলাম জানান, সোমবার সকাল সাড়ে ৮টায় চিকিৎসাধীন অবস্থায় মনোরঞ্জন রায় (৩৬) নামে একজন মারা যান।
দিনাজপুর সদর উপজেলার রানীগঞ্জ মোড়ে যমুনা অটো রাইস মিলে বুধবার বয়লার বিস্ফোরণে ২১ শ্রমিক দগ্ধ হন। তাদের রংপুর ও দিনাজপুরে ভর্তি করা হয়। সোমবার সকাল পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তাদের মধ্যে ১৩ জনের মৃত্যু হলো।
মারুফুল ইসলাম বলেন, “হাসপাতালে এখনও চিকিৎসাধীন আট শ্রমিকের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। এদের মধ্যে তিনজনকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রাখা হয়েছে। বাকি দুইজনের অবস্থা উন্নতির দিকে।” আর দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেলে চিকিৎসাধীন ছিলেন দুইজন। তাদের মধ্যে রোববার রাতে রিপন মিয়ার (৪০) মৃত্যু হয়। আর সুমন মিয়াকে (৩৫) ঢাকায় পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সেখানকার চিকিৎসক সারওয়ার জাহান। ঘটনা তদন্তে বৃহস্পতিবার দিনাজপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমানকে প্রধান করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
Related News
পঞ্চগড়ের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, মেঘ সরতেই ধরা দিল হিমালয়ের রূপালি মুকুট
সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: অপেক্ষার প্রহর শেষে মেঘের আড়াল ভেদ করে উত্তরের আকাশেRead More
রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, তিনজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে বাসের ধাক্কায়Read More



Comments are Closed