Main Menu

কমলগঞ্জে কার চাপায় বৃদ্ধের মৃত্যু

Manual1 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে সড়ক দুর্ঘটনায় কানু রায় (৬০) নামে এক বৃদ্ধের মুত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১টায় ঘুড়ি ঘুড়ি বৃষ্টিতে রাস্তা পারাপারের সময় কমলগঞ্জ-মৌলভীবাজার সড়কের আতুরের ঘর নামক স্থানে একটি দ্রতগামী প্রাইভেট কারের চাপায় ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহত কানু রায় কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রমের মৃত গৌরাঙ্গ রায়ের ছেলে। ঘটনার পর ঘাতক প্রাইভেট কারটি দ্রত পালিয়ে যায়। খবর পেয়ে কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক মাহবুব আলীর নেতৃত্বে পুলিশ লাশ উদ্ধার করে।
কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক মাহবুব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের অনুরোধে স্থানীয় ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুলের সুপারিশের প্রেক্ষিতে জেলা ম্যাজিষ্ট্যাটের অনুমতি সাপেক্ষে ময়না তদন্ত ছাড়া লাশের শেষকৃত্যানুষ্ঠানের প্রস্তুতি চলছে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code