কোম্পানীগঞ্জে আলী হত্যায় আ.লীগ নেতা শামীমের জামিনে মুক্তি
বৈশাখী নিউজ ২৪ ডটকম: কোম্পানীগঞ্জের যুবলীগ নেতা আব্দুল আলী হত্যা মামলায় জামিনে মুক্তি পেয়েছেন ওই উপজেলা পরিষদের চেয়াম্যান আব্দুল বাছিরের পুত্র ও পশ্চিম ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামীম আহমদ।
জেলা জজ আদালত থেকে জামিন লাভের পর সোমবার বিকাল সাড়ে ৫টায় সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তিলাভ করেন বলে সিলেট কেন্দ্রীয় কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো: ছগির মিয়া জানিয়েছেন।
এর আগে সোমবার বেলা দেড়টায় সিলেটের জেলা ও দায়রা জজ (ভারপ্রাপ্ত) জয়নাল আবেদীনের আদালত তার জামিন মঞ্জুর করেন।
গত ১৬ এপ্রিল সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সপ্তম আদালতের বিচারক শারমিন খানম নিলার আদালতে আত্মসমর্পন করেন শামীম। আদালত শুনানি শেষে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
জানা গেছে, ২০১৪ সালের ২৪ অক্টোবর কোম্পানীগঞ্জ উপজেলার কাটাগাঙ্গ নামক স্থানে পাথর ব্যবসায়ী ও যুবলীগ নেতা আব্দুল আলীকে কুপিয়ে ও গুলি করে নির্মমভাবে হত্যা করা হয়। পাথর রাজ্যে আধিপত্য বিস্তার নিয়ে প্রকাশ্যে এ হত্যাকান্ড ঘটে। এ ঘটনায় নিহতের স্ত্রী হালিমা বেগম বাদী হয়ে ২৯ জনের নাম উল্লেখ করে আরো বেশ কয়েকজনকে অজ্ঞাতনামা রেখে পরদিন কোম্পানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে এ মামলায় সিআইডি জোন সিলেট এর অতিরিক্ত পুলিশ সুপার গতবছরের (২০১৬) ফেব্রয়ারি মাসে আদালতে চার্জশীট দাখিল করেন । চার্জশিটে অভিযুক্তরা হলেন- তেলিখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আব্দুল ওদুদ উরফে আলফু মিয়া চেয়ারম্যান, আকদ্দস আলী, নুরুল ইসলাম ওরফে নূর ইসলাম, আলী হোসেন, আলী বক্স, মশাহিদ আলী, আলী রাজ, আলী আব্বাস, মছব্বির আলী, মুসলিম, আব্দুল হাই গাজী, জমির আলী, আলী আহমদ, কামাল মিয়া, সুয়েদ উরফে সুয়েদ আহমদ, আলাল মিয়া, রহিম আলী, আব্দুল মজিদ ওরফে মুজিব, হেলাল মিয়া, শফিক মেম্বার ওরফে শফিক উদ্দিন, ওয়ায়েস কুরুনী, দুদু মিয়া, ফজর আলী, রহমান আলী, দিলাল মিয়া ওরফে বিলাল মিয়া, মোহন মিয়া ওরফে জামাল আহমদ, সুজন মিয়া, উপজেলা চেয়ারম্যান বাছির আহমদের পুত্র শামীম আহমদ, এডভোকেট মাহফুজুর রহমান ও এডভোকেট আজমল আলী।
অভিযুক্তদের মধ্যে শামীম আহমদ, আলী হোসেন, রহিম আলী এবং মোহন মিয়া উরফে জালাল আহমদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন আালত। আদালত ও পুলিশের খাতায় দীর্ঘদিন পলাতক থাকলেও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছিলেন শামীম। অবশেষে গত ১৬ এপ্রিল আদালতে আত্মসমর্পন করলে আদালত তাকে জেলহাজতে প্রেরন করেন। এর মাত্র ৯দিনের মাথায় আদালত তাকে জামিন প্রদান করেন।
Related News
ড. ইউনুসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকেRead More
দেশের সকল মহাসড়কে স্লিপার বাস চলাচলে হাইকোর্টের নিষেধাজ্ঞা
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: দেশের সব মহাসড়কে স্লিপার বাস চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট।Read More



Comments are Closed