Main Menu

ব্রাহ্মণবাড়িয়ার চার উপজেলায় ১৪৪ ধারা

বৈশাখী নিউজ ডেস্ক: মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হক ও ব্রাহ্মণবাড়িয়া (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য র আ ম উবাইদুল মুকতাদির চৌধুরীর দ্বন্দ্বকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার সদর, বিজয়নগর, সরাইল ও আশুগঞ্জ উপজেলায় আজ রবিবার সকাল থেকে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

জেলা পুলিশের ডিআইওয়ান নবীর হোসের ১৪৪ ধারা জারির বিষয়টি নিশ্চিত করেছেন।

নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ বেলা ১২টায় প্রাণিসম্পদ হাসপাতাল উদ্বোধন করতে নাসিরনগরের সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হক বিজয়নগর যাওয়ার কথা রয়েছে। তবে সেই অনুষ্ঠানে স্থানীয় সাংসদ র আ ম উবাইদুল মুকতাদির চৌধুরীকে আমন্ত্রণ না জানানোয় সেখানে হরতালের ঘোষণা দেয় স্থানীয় আওয়ামী লীগ।

অন্যদিকে, মন্ত্রীর সমর্থকেরা যে কোনো মূল্যে এই হরতাল প্রতিহত করার ঘোষণা দিয়েছেন। এতে করে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

বিজিবি ১২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহ আলী জানান, বর্তমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করছে বিজিবি।

নেতা-কর্মীরা আরও বলে, মূলত বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নাসিরনগরের চেয়ারম্যান পদে মনোনয়নকে কেন্দ্র করে মন্ত্রী ছায়েদুল হকের সঙ্গে সাংসদ (সদর-বিজয়নগর) র আ ম উবাইদুল মুকতাদির চৌধুরীর বিরোধ চাঙ্গা হয়। পরবর্তীতে জেলা পরিষদ নির্বাচনকে ঘিরে বিরোধটি আরো স্পষ্ট হয়ে ওঠে। নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী হেরে যায়। জেলা আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা প্রাণিসম্পদ মন্ত্রীর অনুসারী হিসেবে পরিচিত। ওই নেতারা জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর হয়ে কাজ করে তাকে জয়ী করে।

Share





Related News

Comments are Closed