Main Menu

হবিগঞ্জে গণপিটুনিতে ডাকাত নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ সদর উপজেলার পূর্ব সুলতানশী গ্রামে ডাকাতি করতে গিয়ে জনতার গন পিটুনীতে জুয়েল মিয়া নামের এক ডাকাতের মৃত্যু হয়েছে।

রোববার ভোররাতে উপজেলার বগবাড়ি গ্রামের জবেদ অালীর বাড়ীতে এ ডাকাতির ঘটনাটি ঘটে।

এ ঘটনায় গৃহকর্মী সহ অাহত হয়েছে অারও তিনজন। ডাকাতদলের কবল থেকে তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।

জনতার গণপিটুনীতে নিহত ডাকাত জুয়েল (৩৫) উপজেলার যমুনাবাদ গ্রামের চেরাগ অালীর ছেলে।

জানা যায়, হবিগঞ্জ সদর উপজেলার পূর্ব সুলতানশী গ্রামের বাগগবাড়ী এলাকার জবেদ অালীর বাড়ীতে ডাকাতি করতে হানা দেয় ডাকাত জুয়েলের লোকজন। বাড়ীর লোকজনকে জিম্মি করে ডাকাতি করে তারা। এক পর্যায়ে জবেদ অালীর তিন ছেলেকে ছুরিকাঘাত করে অাহত করে ডাকাতদল।

এসময় তাদের শোর চিৎকারে অাশ পাশের লোকজন এগিয়ে অাসলে ডাকাতদল পালিয়ে যাওয়ার চেস্টা করলে জুয়েল নামের এক ডাকাতকে জনতা অাটক করে পিটুনী দেয়। এতে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।

স্থানীয় সাংবাদিক অাজিজুর রহমান সোহেল বিষয়টি নিশ্চিত করে বলেন নিহত ডাকাতের লাশ পুলিশ উদ্ধার করেছে।

Share





Related News

Comments are Closed