Main Menu

শাহ আমানতে তিন কোটি টাকা মূল্যের স্বর্ণবার উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: শনিবার রাত আটটার দিকে চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৭ কেজি ২০০ গ্রাম ওজনের ৬০টি স্বর্ণবার উদ্ধার করেছে চট্টগ্রাম কাস্টম কর্তৃপক্ষ। এ ঘটনায় সাইফুদ্দিন নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

শনিবার রাতে ঢাকা থেকে চট্টগ্রামগামী রিজেন্ট এয়ারওয়েজের একটি ফ্লাইট থেকে এ স্বর্ণবারগুলো উদ্ধার করা হয়।

আটক যাত্রী সাইফুদ্দিন এসব স্বর্ণ কোথা থেকে সংগ্রহ করেছে তা এখনো নিশ্চিত হতে পারেননি কাস্টমস কর্মকর্তারা।

চট্টগ্রাম কাস্টমের সহকারী কমিশনার কামরুল ইসলাম জানান, উদ্ধার হওয়া স্বর্ণের আনুমানিক মূল্য তিন কোটি টাকা।

তিনি বলেন, রাত পৌনে আটটায় ঢাকা থেকে রিজেন্ট এয়ারওয়েজের একটি ফ্লাইটে আসা যাত্রী মো. সাইফুদ্দিনের গতিবিধি সন্দেহজনক মনে হয়। পরে সাইফুদ্দিনের ব্যাগ স্ক্যান করা হয়। সন্দেহজনক পণ্য থাকার তথ্য নিশ্চিত হওয়ার পর ব্যাগ তল্লাশি করে ৬০টি স্বর্ণবার পাওয়া যায়। তার বিরুদ্ধে মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে।

Share





Related News

Comments are Closed