Main Menu

আজ বিশ্ব ধরিত্রী দিবস

বৈশাখী নিউজ ডেস্ক: আজ বিশ্ব ধরিত্রী দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘পরিবেশ ও জলবায়ু সম্পর্কে সঠিক শিক্ষণ বা জ্ঞান অর্জন’। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে।

১৯৭০ সালে যুক্তরাষ্ট্রের সিনেটর গেলরেড নেলসন প্রথম জলবায়ু সম্পর্কে সচেতনতা সৃষ্টির কাজ শুরু করেন। তিনিই ধরিত্রী দিবসের উদ্যোক্তা। তার হাত ধরেই প্রতি বছরের ২২ এপ্রিল বিশ্বে দিবসটি পালিত হয়।

জলবায়ু সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ১৯৭০ সালে যুক্তরাষ্ট্রে প্রায় দুই কোটি মানুষ রাস্তায় নেমে আসেন। এর মধ্যেই দিয়েই শুরু হয় বিশ্ব ধরিত্রী দিবস।

পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বিল ক্লিনটন সিনেটর নেলসনকে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সম্মানে ভূষিত করেন।

Share





Related News

Comments are Closed