বৃষ্টি-ঝড়ো হাওয়া থাকবে সোমবার পর্যন্ত
বৈশাখী নিউজ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় দেশের প্রায় সব জায়গায় বৃষ্টি হয়েছে। সঙ্গে বইছে ঝড়ো হাওয়া। আজ শনিবার বৃষ্টির মাত্রা রাজধানী ঢাকাতেও ছিল প্রবল। আগামী সোমবার পর্যন্ত আবহাওয়া পরিস্থিতি এমন থাকবে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে বলা হয়েছে, শুক্রবার সকাল ছয়টা থেকে আজ শনিবার সকাল ছয়টা পর্যন্ত ঢাকায় দুই মিলিমিটার পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। পরের তিন ঘণ্টায় আজ সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত ১৯ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হয়েছে।
এ বৃষ্টির প্রভাব আরও কয়েক দিন থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ২৪ এপ্রিল পর্যন্ত দেশের সব বিভাগে কমবেশি দমকা ও ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হবে।
চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ছয়টা থেকে আজ শনিবার সকাল নয়টা পর্যন্ত চট্টগ্রামে ৫৪ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের কারণে ঝোড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর ও কক্সবাজারে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এ ছাড়া ২৪ এপ্রিল পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। এ কারণে ভূমিধসের সতর্কতা জারি করা হয়েছে।
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed