কোম্পানীগঞ্জে বজ্রপাতে স্কুলছাত্র নিহত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় বজ্রপাতে তৌহিদুল রহমান (১১) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। শুক্রবার বেলা তিনটার দিকে এই ঘটনাটি ঘটে।
তৌহিদ কোম্পানীগঞ্জ সদর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র ও উপজেলার দক্ষিণ বুড়দেও গ্রামের আবদুল জলিলের পুত্র।
সূত্র জানায়, বিকেল আড়াইটার দিকে চারদিকে মেঘের সাজ আসলে বাড়ির কাছে তাদের চরানো গরু আনতে যায় তৌহিদ। মাঠে পৌছলে হঠাৎ আকাশ থেকে বজ্রপাত তার উপরে পড়লে ঘটনাস্থলেই সে মারা যায়।
এদিকে, বজ্রপাতে নিহত হও্য়ার ঘটনায় জেলা প্রশাসনের ত্রাণ তহবিল থেকে তার পরিবারকে ১০ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে। এছাড়া শোকসপ্ত পরিবারকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল লাইছ সমবেদনা জানিয়েছে।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed