শমশেরনগর বাজারে চার ব্যবসা প্রতিষ্ঠানে চুরি
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : দুর্যোগপূর্ণ আবহাওয়া ও বিদ্যুৎ বিহীন থাকার কারনে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারের চার ব্যবসা প্রতিষ্ঠানে চুরি সংঘটিত হয়েছে। বুধবার দিবাগত রাতে মাছ বাজারের তিনটি মোদি ও একটি পোল্ট্রি ফার্মের দোকানে চুরি হয়।
শমশেরনগর বণিক কল্যাণ সমিতির সভাপতি আব্দুল মালিক জানান, মাছ বাজারের মলয় পাল, রাজু মিয়া, তোয়াকুল মিয়ার মোদি ও পোল্ট্রি ফার্ম এবং বদর মিয়ার পোল্ট্রি ফার্মের দোকান চুরি হয়। চারটি দোকানের নগদ ৫০ হাজার টাকা ও বেশ কিছু মালামাল চুরি হয়। শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি (তদন্ত) নাসির উদ্দীন বলেন, চারটি দোকানের পিছনের দুর্বল দরজা দিয়ে চোর প্রবেশ করেছে।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed