বিশ্বনাথে ষাঁড়ের লড়াই বন্ধের দাবিতে মানববন্ধন
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের পুরানগাঁও গাছতলা মাঠে আগামী শনিবার ষাড়ের লড়াই বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় উপজেলার নকিখালি বাজারে মুসলিম জনতার ব্যানারে এ মাবনবন্ধন কর্মসূচি পালিত হয়। উপজেলার দৌলতপুর ইউপির সাবেক চেয়ারম্যান পদপ্রার্থী হাফিজ আরব খানের সভাপতিত্বে ও সংগঠক হাফিজ বদরুল আলমের পরিচালনায় বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা আল-ইসলাহর সাধারণ তালুকদার মো.ফয়জুল ইসলাম,সিলেট পশ্চিম জেলা তালামীযের অর্থ সম্পাদক চৌধুরী আলী আনহার শাহান, রামপাশা ইউপি আল-ইসলাহ সভাপতি হাফিজ আনোয়ার হোসেন, উপজেলা তালামীযের সভাপতি আবুল কাশেম, তালামীয নেতা হেলাল আহমদ সেবুল, সাদিকুর রহমান। কোরআন তেলাওয়াত করেন হাফিজ তোফায়েল আহমদ ও দোয়া পরিচালনা করেন শিক্ষক লুৎফুর রহমান বাবুল।
সভায় বক্তারা বলেন, শান্ত বিশ্বনাথকে অশান্ত করার অপচেষ্ঠা করা হচ্ছে। বিশ্বনাথে ইসলাম বিরোধী কোনো কার্যকলাপ হতে দেয়া হবে না। আগামী শনিবার ষাড়ের লড়াই বন্ধ করার জন্য তারা আহবান জানান। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষনা করা হবে।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed